নওগাঁ-৪ (মান্দা) আসনের ধানের শীষের এমপি প্রার্থী ডা. ইকরামুল বারী টিপু বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে একটি স্বার্থান্বেষী গোষ্ঠী গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ক্ষমতায় যেতে ব্যর্থ হওয়ার আশঙ্কায় তারা অপপ্রচার ও বিভ্রান্তি ছড়াচ্ছে। তবে জনগণের ঐক্যবদ্ধ শক্তির কাছে এসব ষড়যন্ত্র কখনোই টিকবে না।
শুক্রবার বিকেলে মান্দা উপজেলার গণেশপুর ইউনিয়নের বাঙ্গালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা সমবায় দলের আয়োজনে অনুষ্ঠিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. ইকরামুল বারী টিপু বলেন, দেশের মানুষ এখন অনেক বেশি সচেতন। গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় সবাইকে সঙ্গে নিয়ে যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করা হবে। তিনি একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
উপজেলা সমবায় দলের সভাপতি আব্দুল মতিন মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী সমবায় দল কেন্দ্রীয় কমিটির সভাপতি নুর আফরোজ বেগম জ্যোতি। তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে দলীয় নেতাকর্মীদের মাঠে থেকে দায়িত্বশীল ও সচেতন ভূমিকা পালন করতে হবে।
জনসভায় আরও বক্তব্য রাখেন মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মকলেছুর রহমান মকে, যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন খান, কুসুম্বা ইউনিয়নের চেয়ারম্যান নওফেল আলী মণ্ডল, প্রসাদপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতিন, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা ইসলাম, উপজেলা মহিলা দলের সভাপতি নার্গিস আক্তার এবং উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ওবাইদুল হকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন