ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সিলেট-১ আসনে খন্দকার মুক্তাদিরকে আনুষ্ঠানিক সমর্থন আল ইসলাহর

ইকবাল হোসাইন কামালী
ইকবাল হোসাইন কামালী
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬

সিলেট-১ আসনে খন্দকার মুক্তাদিরকে আনুষ্ঠানিক সমর্থন আল ইসলাহর
বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ-র সমর্থন পেলেন খন্দকার মুক্তাদির

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরকে আনুষ্ঠানিক সমর্থন দিয়েছে সিলেটের প্রভাবশালী ধর্মভিত্তিক সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ। আল ইসলাহ ফুলতলীর পীর হিসেবে পরিচিত প্রয়াত আল্লামা আব্দুল লতিফ চৌধুরীর অনুসারী সংগঠন হিসেবে পরিচিত।

বৃহস্পতিবার সকালে সিলেট নগরীর সোবহানীঘাটে সংগঠনটির কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এ সমর্থনের ঘোষণা দেওয়া হয়।

মতবিনিময় সভায় বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহর সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য দেন। তিনি খন্দকার আব্দুল মুক্তাদিরের প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়ে বলেন, সিলেট-১ আসনে তাকে বিজয়ী করতে সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে।

সভায় বক্তব্য রাখতে গিয়ে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ইসলাম শান্তি, সম্প্রীতি ও সহাবস্থানের ধর্ম। ভোটের রাজনীতিতে ইসলামকে ব্যবহার নয়, বরং দেশ ও মানুষের কল্যাণে ইসলামের মূল্যবোধ প্রতিষ্ঠাই তাদের রাজনীতির মূল লক্ষ্য। তিনি বলেন, জনগণের আস্থা ও সমর্থন নিয়ে একটি শান্তিপূর্ণ ও কল্যাণভিত্তিক সমাজ গড়ে তুলতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

আঞ্জুমানে আল ইসলাহর কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক মাওলানা রেদোয়ান আহমদ চৌধুরী ফুলতলী বলেন, আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলীর দোয়া এবং সংগঠনের পূর্ণ সমর্থন খন্দকার মুক্তাদিরের সঙ্গে রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আল ইসলাহ পরিবারের সম্মিলিত প্রচেষ্টায় সিলেট-১ আসনে খন্দকার মুক্তাদির বিজয়ী হবেন।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন তালামিযের কেন্দ্রীয় সহ-সভাপতি কবির আহমদ, সাধারণ সম্পাদক এস এম মনোয়ার হোসেন, বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ সিলেট মহানগরের সভাপতি শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক আজির উদ্দিন পাশা, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সবুর, মহানগর তালামিযের সভাপতি হুসাইন আহমদ এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদুর রহমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এদিকে, বুধবার রাতে সিলেট নগরীর শাহী ঈদগাহ এলাকায় খন্দকার আব্দুল মুক্তাদিরের প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সিলেট-১ আসনে খন্দকার মুক্তাদিরকে আনুষ্ঠানিক সমর্থন আল ইসলাহর

প্রকাশের তারিখ : ৩০ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ