দিনাজপুর-৬ আসন (ঘোড়াঘাট, নবাবগঞ্জ, হাকিমপুর ও বিরামপুর) থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেনের সমর্থনে ঘোড়াঘাট উপজেলায় গণসংযোগ ও নির্বাচনী মিছিল করেছে উপজেলা বিএনপি।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকাল ৫টায় উপজেলার কানাগাড়ী বাজার এলাকায় বিএনপির নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ কর্মসূচি পালন করেন। এ সময় তারা বাজারের ব্যবসায়ী ও সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
গণসংযোগ শেষে কানাগাড়ী বাজার থেকে দিনাজপুর–গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে একটি নির্বাচনী মিছিল বের করা হয়। মিছিলটি সড়কের গুরুত্বপূর্ণ অংশ প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং বিএনপি মনোনীত প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেনকে বিপুল ভোটে বিজয়ী করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। এ সময় সড়কের দুই পাশে সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
নির্বাচনী মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. সারোয়ার হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল হাকিম দুলু, রাণীগঞ্জ বিদ্যাপীঠের পরিচালক মো. হাফিজুল রহমান হাফিজ, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. নাসির উদ্দীন সষ্পন, সিংড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজার রহমান মাফুসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন