ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষ্যে নড়াইল জেলার লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়ন পরিষদে এক জনসচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ আবদুল ছালাম।
বৈঠকে জেলা প্রশাসক আসন্ন নির্বাচন ও গণভোটে ভোটারদের সক্রিয় অংশগ্রহণ, ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করেন।
এদিন তিনি মল্লিকপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন এবং দাপ্তরিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি মাইটকুমড়া আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করে প্রকল্পের সার্বিক অবস্থা ও সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসক মল্লিকপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে স্থাপিত ভোটকেন্দ্র ঘুরে দেখেন। এ সময় তিনি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং তাদেরকে সচেতন, দায়িত্বশীল ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
উক্ত কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন