বগুড়া জেলার ধুনট পৌরসভায় আগামী ১২ তারিখে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ০৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি আশিক খানের উদ্যোগে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও ভোট প্রার্থনা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯/০১/২০২৬) সন্ধ্যা ৬টায় ধুনট পৌরসভার ৬নং ওয়ার্ডে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় নেতাকর্মীরা ওয়ার্ডের প্রতিটি বাড়ি ও চায়ের দোকানে গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোতালেব খান, ৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক কোরবান আলি, ৬নং ওয়ার্ড শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মো. রফিক, ৩নং ওয়ার্ড শ্রমিক দলের সাধারণ সম্পাদক সানোয়ার, ৬নং ওয়ার্ড বিএনপির নেতা শফিকুল ইসলাম মল্লিকসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে যুবদল সভাপতি আশিক খান বলেন, “এই নির্বাচন শুধু একটি ভোটের লড়াই নয়, এটি জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াই। ধানের শীষ প্রতীক সবসময় সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। আমরা শান্তিপূর্ণভাবে জনগণের দ্বারে দ্বারে গিয়ে তাদের সঙ্গে কথা বলছি এবং ভোটের মাধ্যমে পরিবর্তনের আহ্বান জানাচ্ছি। সবাই ঐক্যবদ্ধ থাকলে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে ইনশাআল্লাহ।”

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন