ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ঢাকা–১৯ আসনে ধানের শীষের প্রচারণায় ব্যাপক সাড়া

মো: শিহাব উদ্দিন শেখ
মো: শিহাব উদ্দিন শেখ
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬

ঢাকা–১৯ আসনে ধানের শীষের প্রচারণায় ব্যাপক সাড়া
সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন আহমেদ বাবু নির্বাচনী জনসংযোগ ও প্রচারণা কার্যক্রম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে প্রার্থীদের ব্যস্ত সময় কাটছে। এরই ধারাবাহিকতায় ঢাকা–১৯ আসনে (সাভার- আশুলিয়া) বিএনপির ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণায় ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যাচ্ছে।

ঢাকা–১৯ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে মাঠে নেমেছেন এ আসনের সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন আহমেদ বাবু। নির্বাচনকে সামনে রেখে আশুলিয়া ও সাভারের বিভিন্ন এলাকায় জোরদারভাবে চলছে তার নির্বাচনী জনসংযোগ ও প্রচারণা কার্যক্রম।

প্রচারণাকালে স্থানীয় ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও আগ্রহ চোখে পড়ার মতো। গ্রাম ও মহল্লায় মহল্লায় গণসংযোগে সাধারণ মানুষ প্রার্থীর সঙ্গে কথা বলছেন, নিজেদের প্রত্যাশা ও সমস্যার কথা তুলে ধরছেন। এতে করে ভোটারদের মধ্যে নির্বাচনী উৎসাহ বাড়ছে বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা।

এদিকে বিএনপির জোট ছাড়াও অন্যান্য রাজনৈতিক দল ও জোটের প্রার্থীরা মাঠে নামায় নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা আরও জোরালো হয়েছে। তবে বিএনপির নেতাকর্মীরা জানান, কোনো প্রার্থীকে হালকাভাবে না নিয়ে পূর্ণ শক্তি নিয়েই মাঠে কাজ করছে দলটি।

এরই অংশ হিসেবে মঙ্গলবার আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে ধানের শীষের পক্ষে ব্যাপক জনসংযোগ চালানো হয়। এ কর্মসূচিতে নেতৃত্ব দেন ধামসোনা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আবেদুর রহমান পাষান, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন ও অর্থ সম্পাদক আনসারুল হক। স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এ সময় অংশ নেন।

নির্বাচনী জনসংযোগকালে সাধারণ মানুষের কাছ থেকে যে ব্যাপক সাড়া ও উৎসাহ পাওয়া যাচ্ছে, তাতে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে ধানের শীষের জয় সুনিশ্চিত হবে বলে দাবি করছেন স্থানীয় বিএনপির নেতারা। তাদের মতে, ভোটারদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই নির্বাচনে ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ঢাকা–১৯ আসনে ধানের শীষের প্রচারণায় ব্যাপক সাড়া

প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ