রাজধানীতে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মাল্টিমিডিয়া বাসের উদ্বোধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে মিরপুর-১০ এলাকায় এই কর্মসূচির সূচনা করেন দলটির আমির ডা. শফিকুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, জনগণের কাছে দলের আদর্শ ও বার্তা শান্তিপূর্ণভাবে পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য।
বাসটির উদ্বোধন হওয়ার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে এটি আমিরের ব্যক্তিগত চলাচলের যানবাহন কি না, তা নিয়ে নানা আলোচনা শুরু হয়। বিষয়টি স্পষ্ট করতে বাস ক্যাম্পেইন টিমের সংগঠক আব্দুর রহমান জানান, এই বাসটি কোনো ব্যক্তির চলাচলের জন্য নয়, বরং পুরোপুরি নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। আমির কেবল আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেছেন।
নভেম্বর মাসেই এই বাসের পরিকল্পনা করা হয়েছিল জানিয়ে তিনি আরও বলেন, বাসটির নকশা করা হয়েছে দলের নির্ধারিত নির্বাচনী ব্র্যান্ডিং কালারের ওপর ভিত্তি করে। অন্য কোনো পক্ষকে অনুকরণ করার অভিযোগ নাকচ করে দিয়ে তিনি দাবি করেন, জামায়াতের শুরু থেকে ব্যবহৃত ব্র্যান্ডিং কালার বরং অন্যরাই কপি করার চেষ্টা করেছে। মূলত আধুনিক প্রযুক্তির মাধ্যমে জনগণের কাছে সহজে পৌঁছাতেই এই ডিজিটাল বাসের উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন