হোয়াটসঅ্যাপ এখন শুধু বার্তা আদান-প্রদানের অ্যাপ নয়, বরং অডিও ও ভিডিও কলের জনপ্রিয় মাধ্যম হিসেবেও ব্যবহৃত হচ্ছে। তবে ফোন নম্বর জানা থাকলেই যে কেউ কল করতে পারে বলে অনেক সময় অপরিচিত নম্বর থেকে আসা কল ব্যবহারকারীদের বিরক্তির কারণ হয়ে ওঠে। এই সমস্যা কমাতে হোয়াটসঅ্যাপে অপরিচিত নম্বরের কল সাইলেন্ট রাখার একটি বিশেষ সুবিধা রয়েছে।
এই ফিচারটি চালু থাকলে ফোনে সেভ করা নেই এমন নম্বর বা যাদের সঙ্গে আগে কখনো যোগাযোগ হয়নি, সেসব নম্বর থেকে কল এলে ফোনে রিং বাজবে না। ফলে স্প্যাম বা প্রতারণামূলক কলের কারণে বারবার বিরক্ত হওয়ার আশঙ্কা কমে যায়। তবে কল সাইলেন্ট থাকলেও সেটি পুরোপুরি আড়ালে চলে যায় না। অপরিচিত নম্বর থেকে আসা কলের তথ্য কল তালিকায় জমা থাকে এবং নোটিফিকেশন হিসেবেও দেখা যায়, যাতে ব্যবহারকারী চাইলে পরে যোগাযোগ করতে পারেন।
অ্যান্ড্রয়েড ফোনে এই সুবিধা চালু করতে প্রথমে হোয়াটসঅ্যাপের সেটিংসে গিয়ে প্রাইভেসি অপশনটি বেছে নিতে হবে। এরপর কলস বিভাগে প্রবেশ করে সাইলেন্স আননোন কলারস অপশনটি চালু করে দিলেই কাজ শেষ। এই ফিচারটি কেবল বিরক্তি কমায় না, বরং নিরাপত্তার ক্ষেত্রেও সহায়ক। অপরিচিত নম্বর থেকে সরাসরি কল রিসিভ না হওয়ায় প্রতারণার ঝুঁকি কমে। তবে কোনো অপরিচিত নম্বরে ব্যবহারকারী যদি আগে কল বা বার্তা পাঠান, তবে পরবর্তী সময়ে সেই নম্বর থেকে আসা কল আর সাইলেন্ট থাকবে না। এই সুবিধা ব্যবহার করে হোয়াটসঅ্যাপে আরও নিরাপদ অভিজ্ঞতা নিশ্চিত করা সম্ভব।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন