বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ বর্জনের হুমকি দিয়ে রেখেছে পাকিস্তান। তবে বিষয়টি নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি, কারণ এর মধ্যেই পাকিস্তান তাদের বিশ্বকাপ দল ঘোষণা করে দিয়েছে। পিসিবি প্রধান মহসিন নাকভি জানিয়েছেন, আগামী শুক্র থেকে সোমবারের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। এমন পরিস্থিতিতে ভারতের তারকা ক্রিকেটার আজিঙ্কা রাহানে মনে করেন, বিশ্বকাপ বয়কট করার মতো সাহস পাকিস্তানের নেই।
ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ‘ক্রিকবাজ’-এর একটি আলোচনায় রাহানে বলেন, “আমার মনে হয় পাকিস্তান বিশ্বকাপে না এসে থাকতে পারবে না। আমি মনে করি না তাদের সেই সাহস আছে।” উল্লেখ্য, ভারত ও পাকিস্তানের মধ্যকার চুক্তি অনুযায়ী পাকিস্তানের ম্যাচগুলো শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
একই অনুষ্ঠানে জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে পাকিস্তানের এই হুমকিকে নিছক ‘কোলাহল’ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, “পাকিস্তান অবশ্যই বিশ্বকাপ খেলতে আসবে। মানুষ অনেক সময় বোকার মতো কাজ করলেও আসলে তারা বোকা নয়। এটা কোনো ক্লাব ক্রিকেট নয় যে ম্যানেজার আসেনি বলে খেলব না বা ওয়াকওভার দেব। এটা বিশ্বকাপ। তারা যদি ভারতের বিপক্ষে না খেলার কথা বলে, তবে তাদের ক্রিকেটে এর বিশাল নেতিবাচক প্রভাব পড়বে।”
আর্থিক সংকটে জর্জরিত পিসিবি বিশ্বকাপে না গেলে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বে বলে মনে করেন হার্শা। তিনি আরও যোগ করেন, “পাকিস্তানও জানে তারা খেলবে। তারা যদি বলে খেলব না, তবে আইসিসি বা অন্য কেউ গিয়ে তাদের অনুরোধ করবে না। বরং তাদের ছাড়াই টুর্নামেন্ট এগিয়ে যাবে। এই বাস্তবতা পাকিস্তানও বোঝে।”

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন