রাজধানীর কারওয়ান বাজারে ঢাকা-১২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাইফুল আলম খান মিলনের নির্বাচনি সমাবেশে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও তার অনেক আগে থেকেই ব্যানার-ফেস্টুন ও মিছিলে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
সমাবেশকে কেন্দ্র করে ঢাকা-১২ আসনের অন্তর্গত বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা দলে দলে কারওয়ান বাজার মোড়ে জড়ো হতে থাকেন। সমাবেশের নির্ধারিত সময়ের মধ্যেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় সমাবেশস্থল, যার প্রভাবে আশপাশের রাস্তাগুলোতে যানবাহন চলাচল ধীরগতি হয়ে পড়ে।
এই নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ইতিমধ্যে কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। বর্তমানে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা পর্যায়ক্রমে বক্তব্য রাখছেন।
সমাবেশস্থল থেকে 'আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন', 'দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা' এবং 'শেরপুরে খুন কেন, প্রশাসন জবাব চাই'—এমন নানা স্লোগান শোনা যাচ্ছে। বক্তৃতার মাঝেমধ্যে সাইমুম শিল্পীগোষ্ঠীর সদস্যরা ইসলামি সঙ্গীত ও নির্বাচনি সচেতনতামূলক নাটিকা পরিবেশন করে উপস্থিত জনতাকে উজ্জীবিত রাখছেন। সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ এই বাণিজ্যিক এলাকায় জামায়াতের এই বিশাল উপস্থিতি রাজনৈতিক মহলে বেশ আলোচনার সৃষ্টি করেছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন