লক্ষ্মীপুরে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ফটোকপি সংগ্রহ করে স্বল্পমূল্যে পণ্য বিক্রির মাধ্যমে ভোটারদের প্রভাবিত করার অভিযোগে আমির হোসেন নামে জামায়াতে ইসলামীর এক সমর্থককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুরে সদর উপজেলার দিঘলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এই অভিযান পরিচালিত হয়।
অভিযান পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভি দাস। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে জরিমানার পাশাপাশি ওই ব্যক্তির সঙ্গে থাকা বিপুল পরিমাণ মালামালও জব্দ করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আমির হোসেন এনআইডি কার্ডের ফটোকপি সংগ্রহ করে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে প্রচারণা চালিয়ে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য বিক্রি করছিলেন। এতে নির্বাচনী পরিবেশ বিঘ্নিত হওয়ার পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলের কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অপরাধের সত্যতা পাওয়ায় জরিমানা ও মালামাল জব্দের নির্দেশ দেয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট অভি দাস জানান, নির্বাচনের সময় এনআইডি কার্ড সংগ্রহ করে কোনো দলের পক্ষে এমন বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার সুযোগ নেই। এটি সরাসরি নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। ভোটারদের প্রভাবিত করার যেকোনো চেষ্টা দণ্ডনীয় অপরাধ এবং সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এমন পদক্ষেপ অব্যাহত থাকবে।
অভিযুক্ত আমির হোসেন নিজেকে ‘স্মার্ট এগ্রো ডেইলি শপ’-এর পরিবেশক দাবি করে জানান, গত ২ জানুয়ারি থেকে তিনি চন্দ্রগঞ্জ এলাকার ৯টি ইউনিয়নে এই কার্যক্রম পরিচালনা করছেন। তিনি কোনো দলীয় পদের অধিকারী নন বলে দাবি করলেও নিজেকে জামায়াতে ইসলামীর সমর্থক হিসেবে পরিচয় দেন। তার অভিযোগ, স্থানীয় বিএনপির কর্মীদের বাধার প্রেক্ষিতেই ভ্রাম্যমাণ আদালত এই ব্যবস্থা নিয়েছে। জব্দকৃত মালামাল নির্বাচনের পর তাকে ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন