আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিন দিনের নির্বাচনি সফরে আজ বৃহস্পতিবার উত্তরবঙ্গের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই সফরের মাধ্যমে তিনি উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় টানা তিন দিন নির্বাচনি প্রচারণা ও জনসভায় অংশ নেবেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মাদরাসা মাঠে আয়োজিত একটি বড় ধরনের নির্বাচনি সমাবেশের মাধ্যমে তারেক রহমান তার উত্তরবঙ্গ সফর শুরু করবেন। এরপর একই দিনে বিকেল সাড়ে ৫টায় নওগাঁর এটিএম মাঠে এবং রাত সাড়ে ৭টায় আলফাতুন্নেসা খেলার মাঠে আরও দুটি পৃথক জনসভায় তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে। সফরকালে তিনি বগুড়ার হোটেল নাজে দুই দিন রাতযাপন করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
সফরসূচি অনুযায়ী, দ্বিতীয় দিন অর্থাৎ ৩০ জানুয়ারি বিকেলে রংপুরের পীরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান। এরপর তিনি রংপুর ঈদগাহ মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। সফরের শেষ দিন ৩১ জানুয়ারি দুপুরে বিসিক শিল্প পার্কে এবং বিকেলে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের দরুন চরজানা বাইপাস এলাকায় নির্বাচনি জনসভায় অংশ নেওয়ার মাধ্যমে তিন দিনের এই সফর শেষ করবেন তিনি।
উল্লেখ্য, গত ২২ জানুয়ারি সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরু করেন তারেক রহমান। এরপর ২৫ জানুয়ারি চট্টগ্রাম এবং ২৭ জানুয়ারি ময়মনসিংহে বড় বড় নির্বাচনি সমাবেশ করেন তিনি। এখন পর্যন্ত তিনি দেশের বিভিন্ন প্রান্তে মোট ১৬টি নির্বাচনি জনসভায় সরাসরি অংশ নিয়ে ধানের শীষের পক্ষে জনমত তৈরিতে কাজ করছেন। উত্তরবঙ্গ সফরকে কেন্দ্র করে ওই অঞ্চলের বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন