ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

জয়ের ধারায় থাকা ম্যানচেস্টার ইউনাইটেড শিবিরে চোটের আঘাত

 নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬

জয়ের ধারায় থাকা ম্যানচেস্টার ইউনাইটেড শিবিরে চোটের আঘাত

টানা দুই ম্যাচে দুর্দান্ত জয়ের পর বড় ধরনের ধাক্কা খেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড শিবির। দলের সাম্প্রতিক সাফল্যে বড় ভূমিকা রাখা ডেনিশ ফুটবলার প্যাট্রিক ডগু চোটের কারণে মাঠের বাইরে ছিটকে গেছেন। দলের অন্তর্বর্তীকালীন কোচ মাইকেল ক্যারিকের অধীনে যখন ইউনাইটেড ঘুরে দাঁড়াতে শুরু করেছে, ঠিক তখনই এই উদীয়মান তারকার ছিটকে পড়া ক্লাবের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

গত সপ্তাহে ম্যানচেস্টার ডার্বিতে চিরপ্রতিদ্বন্দ্বী সিটিকে ২-০ গোলে হারানোর পর, সবশেষ গত রবিবার আর্সেনালকেও ৩-২ ব্যবধানে হারায় রেড ডেভিলরা। এই দুই ম্যাচেই দলের জয়ে দারুণ দুটি গোল করে অবদান রেখেছিলেন ২১ বছর বয়সী ডগু। বিশেষ করে আর্সেনালের বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে ব্রুনো ফের্নান্দেসের সঙ্গে নান্দনিক পাসিংয়ে ডি-বক্সের বাইরে থেকে তিনি যে গোলটি করেছিলেন, তা দর্শকদের মুগ্ধ করে। তবে ওই ম্যাচের ৮১তম মিনিটে তিনি খুঁড়িয়ে মাঠ ছাড়লে শঙ্কা জাগে। শুরুতে কোচ ক্যারিক এটিকে পেশির টান বা ক্র্যাম্প মনে করলেও পরীক্ষা-নিরীক্ষার পর চোটের গভীরতা স্পষ্ট হয়।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ডগুর চোট বেশ গুরুতর এবং তাকে অন্তত কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে। মাঠের রক্ষণভাগ সামলানোর পাশাপাশি আক্রমণভাগেও পারদর্শী এই ফুটবলারকে ক্যারিক উইঙ্গার হিসেবে খেলিয়ে দারুণ ফল পাচ্ছিলেন। আগামী মার্চের আন্তর্জাতিক বিরতির আগে প্রিমিয়ার লিগে ইউনাইটেডের আরও আটটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। দলের এই ব্যস্ত সূচির মধ্যে তাকে না পাওয়া বড় ক্ষতি হিসেবে দেখা হচ্ছে।

শুধু ম্যানচেস্টার ইউনাইটেড নয়, ডগুর চোট কপালে ভাজ ফেলেছে ডেনমার্ক জাতীয় দলেরও। আগামী মার্চে বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফ ম্যাচ খেলবে ডেনমার্ক। দলের অন্যতম সেরা ছন্দে থাকা এই খেলোয়াড় সেই সময়ের মধ্যে সুস্থ হয়ে উঠতে পারবেন কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এই ডেনিশ তারকা।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

জয়ের ধারায় থাকা ম্যানচেস্টার ইউনাইটেড শিবিরে চোটের আঘাত

প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ