আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভার মূল লক্ষ্য ছিল নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা।
ভালুকা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ ফিরোজ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অংশ নেন বিএনপির ধানের শীষের প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চু, স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলম, গণঅধিকার পরিষদের প্রফেসর আনোয়ারুল ইসলাম হোসেন বিদ্যুৎ, জাতীয় নাগরিক পার্টি এনসিপির ডা. জাহিদুল ইসলাম এবং ইসলামী আন্দোলনের মোস্তফা কামাল কাশেমী।
সভায় প্রার্থীরা তাদের নিজ নিজ অবস্থান তুলে ধরেন এবং নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের সহিংসতা, বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা এড়াতে পারস্পরিক সহযোগিতার অঙ্গীকার করেন। তারা নির্বাচন কমিশনের নির্দেশনা ও প্রচলিত আইন-কানুন মেনে প্রচারণা পরিচালনার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রার্থীদের বিশেষভাবে নির্দেশ দেওয়া হয়, নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে অনুসরণ করতে হবে এবং কোনো ধরনের অনিয়ম বা আইন লঙ্ঘনের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে না। প্রশাসন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।
সভায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। তারা জানান, নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত।
উপস্থিত সকলেই আশা প্রকাশ করেন, এই ধরনের মতবিনিময় সভা নির্বাচনী পরিবেশকে শান্ত ও সহনশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন