ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সন্দ্বীপে জামায়াত প্রার্থীকে শোকজ

 নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সন্দ্বীপে জামায়াত প্রার্থীকে শোকজ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ আলাউদ্দিন সিকদারকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) ইলেক্টোরাল এনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটির চেয়ারম্যান এবং সন্দ্বীপের যুগ্ম জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন এই নোটিশ প্রদান করেন।

একই আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোস্তফা কামাল পাশার করা লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযোগ ও নোটিশ অনুযায়ী, জামায়াত প্রার্থী তার নির্বাচনি প্রচারণায় বিধিবহির্ভূতভাবে ২০টির বেশি পিভিসি প্রিন্ট করা বিলবোর্ড ব্যবহার করেছেন। এছাড়া প্রচার কাজে নির্ধারিত সীমার বাইরে ১২টি মাইক ব্যবহার করেছেন, যা নির্বাচনি আচরণবিধির ৭ (খ) এবং ১৭ (১) ধারার স্পষ্ট লঙ্ঘন।

এই অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে মোহাম্মদ আলাউদ্দিন সিকদারকে আগামী ৩১ জানুয়ারি সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ওই দিন সন্দ্বীপ চৌকি আদালতের সিনিয়র সিভিল জজ তথা কমিটির চেয়ারম্যানের অস্থায়ী কার্যালয়ে তাকে লিখিত জবাব দাখিল করতে হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সন্দ্বীপে জামায়াত প্রার্থীকে শোকজ

প্রকাশের তারিখ : ২৮ জানুয়ারি ২০২৬

featured Image

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ আলাউদ্দিন সিকদারকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) ইলেক্টোরাল এনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটির চেয়ারম্যান এবং সন্দ্বীপের যুগ্ম জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন এই নোটিশ প্রদান করেন।

একই আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোস্তফা কামাল পাশার করা লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযোগ ও নোটিশ অনুযায়ী, জামায়াত প্রার্থী তার নির্বাচনি প্রচারণায় বিধিবহির্ভূতভাবে ২০টির বেশি পিভিসি প্রিন্ট করা বিলবোর্ড ব্যবহার করেছেন। এছাড়া প্রচার কাজে নির্ধারিত সীমার বাইরে ১২টি মাইক ব্যবহার করেছেন, যা নির্বাচনি আচরণবিধির ৭ (খ) এবং ১৭ (১) ধারার স্পষ্ট লঙ্ঘন।

এই অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে মোহাম্মদ আলাউদ্দিন সিকদারকে আগামী ৩১ জানুয়ারি সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ওই দিন সন্দ্বীপ চৌকি আদালতের সিনিয়র সিভিল জজ তথা কমিটির চেয়ারম্যানের অস্থায়ী কার্যালয়ে তাকে লিখিত জবাব দাখিল করতে হবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ