ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নওগাঁয় তারেক রহমানের সমাবেশ প্রস্তুতি সম্পন্ন: তুহিন

সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি নেতা মাসুদ হাসান তুহিন

আগামী ২৯ জানুয়ারি বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের নওগাঁ আগমন উপলক্ষে সমাবেশের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে।

বুধবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি নেতা মাসুদ হাসান তুহিন। তিনি জানান, মঞ্চ নির্মাণ, শব্দব্যবস্থা, ব্যানার-ফেস্টুনসহ সমাবেশস্থলের সকল প্রস্তুতি শেষ পর্যায়ে পৌঁছেছে এবং কোনো ঘাটতি থাকবে না। তিনি বলেন, নেতাকর্মীদের সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করতে দলীয় পর্যায়ে সমন্বিতভাবে কাজ চলছে।

মাসুদ হাসান তুহিন আরও বলেন, “এই সমাবেশ নওগাঁবাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক আয়োজন। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে কর্মসূচি সফল করতে বিএনপির নেতাকর্মীরা প্রস্তুত।” তিনি আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সহযোগিতারও আহ্বান জানান।

তিনি আশা প্রকাশ করেন, জনাব তারেক রহমানের আগমন ঘিরে নওগাঁসহ আশপাশের জেলার নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি থাকবে এবং সমাবেশটি স্মরণকালের একটি বৃহৎ জনসমাগমে পরিণত হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নওগাঁয় তারেক রহমানের সমাবেশ প্রস্তুতি সম্পন্ন: তুহিন

প্রকাশের তারিখ : ২৮ জানুয়ারি ২০২৬

featured Image

আগামী ২৯ জানুয়ারি বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের নওগাঁ আগমন উপলক্ষে সমাবেশের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে।

বুধবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি নেতা মাসুদ হাসান তুহিন। তিনি জানান, মঞ্চ নির্মাণ, শব্দব্যবস্থা, ব্যানার-ফেস্টুনসহ সমাবেশস্থলের সকল প্রস্তুতি শেষ পর্যায়ে পৌঁছেছে এবং কোনো ঘাটতি থাকবে না। তিনি বলেন, নেতাকর্মীদের সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করতে দলীয় পর্যায়ে সমন্বিতভাবে কাজ চলছে।

মাসুদ হাসান তুহিন আরও বলেন, “এই সমাবেশ নওগাঁবাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক আয়োজন। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে কর্মসূচি সফল করতে বিএনপির নেতাকর্মীরা প্রস্তুত।” তিনি আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সহযোগিতারও আহ্বান জানান।

তিনি আশা প্রকাশ করেন, জনাব তারেক রহমানের আগমন ঘিরে নওগাঁসহ আশপাশের জেলার নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি থাকবে এবং সমাবেশটি স্মরণকালের একটি বৃহৎ জনসমাগমে পরিণত হবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ