ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বরকল সীমান্তে ১২ বিজিবির মেডিকেল ক্যাম্পে ১৬৮ পাহাড়ি অসহায়কে চিকিৎসা সেবা

ইমরান হোসেন
ইমরান হোসেন
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬

বরকল সীমান্তে ১২ বিজিবির মেডিকেল ক্যাম্পে ১৬৮ পাহাড়ি অসহায়কে চিকিৎসা সেবা

বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ছোট হরিণা জোনের উদ্যোগে "সম্প্রীতি ও উন্নয়ন" কার্যক্রমের অংশ হিসেবে বুধবার ২৮ জানুয়ারি ২০২৬ সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত দুর্গম কুকিছড়া বাজারে মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

ক্যাম্পে ১৬৮ জন গরীব, অসহায় ও দুস্থ পাহাড়ি ব্যক্তিকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়। ছোট হরিণা জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মোঃ আসিফুর রহমান রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করেন।

মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন ছোটহরিণা জোন কমান্ডার লেঃ কর্নেল ইমরুল কায়েস মেহেদী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুবিধাভোগী রোগীরা। তারা বিজিবির মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “দুর্গম এলাকার কারণে স্থানীয়রা সহজে শহরে গিয়ে চিকিৎসা সেবা নিতে পারেন না। এই ধরনের উদ্যোগই আমাদের একমাত্র ভরসা।”

বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছে, জেলার দুর্গম এলাকায় এই ধরনের মেডিকেল ক্যাম্প নিয়মিতভাবে আয়োজন করা হবে যাতে প্রত্যেক নাগরিক সহজ ও মানসম্মত চিকিৎসা সেবা পেতে পারে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বরকল সীমান্তে ১২ বিজিবির মেডিকেল ক্যাম্পে ১৬৮ পাহাড়ি অসহায়কে চিকিৎসা সেবা

প্রকাশের তারিখ : ২৮ জানুয়ারি ২০২৬

featured Image

বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ছোট হরিণা জোনের উদ্যোগে "সম্প্রীতি ও উন্নয়ন" কার্যক্রমের অংশ হিসেবে বুধবার ২৮ জানুয়ারি ২০২৬ সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত দুর্গম কুকিছড়া বাজারে মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

ক্যাম্পে ১৬৮ জন গরীব, অসহায় ও দুস্থ পাহাড়ি ব্যক্তিকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়। ছোট হরিণা জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মোঃ আসিফুর রহমান রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করেন।

মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন ছোটহরিণা জোন কমান্ডার লেঃ কর্নেল ইমরুল কায়েস মেহেদী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুবিধাভোগী রোগীরা। তারা বিজিবির মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “দুর্গম এলাকার কারণে স্থানীয়রা সহজে শহরে গিয়ে চিকিৎসা সেবা নিতে পারেন না। এই ধরনের উদ্যোগই আমাদের একমাত্র ভরসা।”

বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছে, জেলার দুর্গম এলাকায় এই ধরনের মেডিকেল ক্যাম্প নিয়মিতভাবে আয়োজন করা হবে যাতে প্রত্যেক নাগরিক সহজ ও মানসম্মত চিকিৎসা সেবা পেতে পারে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ