আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া সদর আসন (বগুড়া-৬) থেকে বিএনপির মনোনীত প্রার্থী তারেক রহমানের পক্ষে বগুড়া টিএনটি কলেজ বাজার কাঁচামাল ব্যবসায়ী সমিতির উদ্যোগে নির্বাচনী প্রচারণা চালানো হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) সকালে বগুড়া কলেজ বাজার ও বগুড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে এ গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় ব্যবসায়ী নেতৃবৃন্দ ও বিএনপির স্থানীয় নেতাকর্মীরা দোকানিদের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
প্রচারণাকালে ব্যবসায়ীরা তাঁদের ব্যবসা-সংক্রান্ত বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও এলাকার উন্নয়ন ভাবনার কথা তুলে ধরেন। নেতৃবৃন্দ এসব বিষয় গুরুত্বসহকারে শোনেন এবং ধানের শীষ প্রতীক বিজয়ী হলে ব্যবসায়ীদের সমস্যা সমাধান ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তৌহিদুল ইসলাম বিটু, ওয়ার্ড বিএনপির সভাপতি শহিদুল আলম সঞ্জু, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, বগুড়া শহর শ্রমিক দলের সাবেক সভাপতি ও জেলা লেদ শ্রমিক ইউনিয়নের সভাপতি লিটন শেখ বাঘা, বিএনপি নেতা নূরন্নবী ফকির ফুয়াদ, বগুড়া জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রকিবুল হক, বগুড়া শহর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক পাভেল সরকারসহ অন্যান্য নেতাকর্মীরা।
এছাড়াও উপস্থিত ছিলেন ২ নম্বর ওয়ার্ড শ্রমিক দল নেতা আপেল মাহমুদ, মামুন, ফজলু, আমিনুল, শাহীনসহ স্থানীয় নেতাকর্মীরা।
প্রচারণায় অংশ নেন বগুড়া টিএনটি কলেজ বাজার কাঁচামাল ব্যবসায়ী সমিতির সভাপতি সাইদুল সরকার, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সহ-সভাপতি সোনা মিয়া, সহ-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, সাংগঠনিক সম্পাদক নয়ন, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর প্রামানিক, দপ্তর সম্পাদক এখলাস শেখ, প্রচার সম্পাদক মিজু শেখ, ধর্মীয় সম্পাদক হানিফ শেখ বিদ্যুৎ এবং কার্যনির্বাহী সদস্য মোকলেসার রহমান ও মির রাজ্জাক।
আয়োজকরা জানান, এ ধরনের গণসংযোগ ও প্রচারণার মাধ্যমে সাধারণ ব্যবসায়ী ও ভোটারদের কাছে দলের অবস্থান এবং প্রার্থীর উন্নয়ন ভাবনা তুলে ধরাই এ কর্মসূচির মূল লক্ষ্য।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন