ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বরিশাল আগৈলঝাড়ায় সেনাবাহিনীর অভিযান: কিশোর গ্যাং ও মাদককারবারি আটক

মোঃ ফয়সাল সিকদার
মোঃ ফয়সাল সিকদার
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬

বরিশাল আগৈলঝাড়ায় সেনাবাহিনীর অভিযান: কিশোর গ্যাং ও মাদককারবারি আটক
সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প থেকে সংগৃহীত

গোপন সংবাদের ভিত্তিতে বরিশালের আগৈলঝাড়া উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ অভিযানে কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধীনে আগৈলঝাড়া আর্মি ক্যাম্পের একটি আভিযানিক দল সোমবার (২৭ জানুয়ারি) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে উপজেলার রত্নপুর ইউনিয়নে অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন মেজর মোহাম্মদ ইয়াসির আরাফাত।

অভিযানে স্থানীয় কুখ্যাত যুব গ্যাংয়ের তিন সদস্যসহ ৪২ বছর বয়সী সোহেল নামে একজন মাদক কারবারিকে তার নিজ বাসভবন থেকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটককৃতরা ওই স্থানে মাদক সেবনে লিপ্ত ছিল।

অভিযানকালে আটককৃতদের হেফাজত থেকে ইয়াবা ট্যাবলেট, গাঁজা ও মাদক সেবনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আটককৃতরা হলেন সোহেল (৪২), শহীদ (১৯), সাগর ফকির (২৭) ও লালচান ফকির (২৫)। তাদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আগৈলঝাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়েজ আহমেদ বলেন, “মাদক ও কিশোর গ্যাং দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে। দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং সমাজ থেকে মাদক ও অপরাধ নির্মূলে সেনাবাহিনী সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।”

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বরিশাল আগৈলঝাড়ায় সেনাবাহিনীর অভিযান: কিশোর গ্যাং ও মাদককারবারি আটক

প্রকাশের তারিখ : ২৮ জানুয়ারি ২০২৬

featured Image

গোপন সংবাদের ভিত্তিতে বরিশালের আগৈলঝাড়া উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ অভিযানে কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধীনে আগৈলঝাড়া আর্মি ক্যাম্পের একটি আভিযানিক দল সোমবার (২৭ জানুয়ারি) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে উপজেলার রত্নপুর ইউনিয়নে অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন মেজর মোহাম্মদ ইয়াসির আরাফাত।

অভিযানে স্থানীয় কুখ্যাত যুব গ্যাংয়ের তিন সদস্যসহ ৪২ বছর বয়সী সোহেল নামে একজন মাদক কারবারিকে তার নিজ বাসভবন থেকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটককৃতরা ওই স্থানে মাদক সেবনে লিপ্ত ছিল।

অভিযানকালে আটককৃতদের হেফাজত থেকে ইয়াবা ট্যাবলেট, গাঁজা ও মাদক সেবনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আটককৃতরা হলেন সোহেল (৪২), শহীদ (১৯), সাগর ফকির (২৭) ও লালচান ফকির (২৫)। তাদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আগৈলঝাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়েজ আহমেদ বলেন, “মাদক ও কিশোর গ্যাং দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে। দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং সমাজ থেকে মাদক ও অপরাধ নির্মূলে সেনাবাহিনী সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।”

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ