ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বিশ্বের ‘সবচেয়ে বাজে’ লিগের তকমা পেল বিপিএল

 নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬

বিশ্বের ‘সবচেয়ে বাজে’ লিগের তকমা পেল বিপিএল

ব্রিটিশ ম্যাগাজিন ‘দ্য ক্রিকেটার’-এর সাম্প্রতিক এক পর্যালোচনায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বিশ্বের ‘সবচেয়ে বাজে’ ফ্র্যাঞ্চাইজি লিগের তকমা পেয়েছে। আইসিসি স্বীকৃত বিশ্বের শীর্ষ ১০টি ফ্র্যাঞ্চাইজি লিগের ওপর ভিত্তি করে তৈরি করা এই র‍্যাঙ্কিংয়ে বিপিএলের অবস্থান দশম বা সবার নিচে। মূলত চারটি বিশেষ মানদণ্ড— বিনোদনমূল্য, খেলার মান, গ্রহণযোগ্যতা এবং সামগ্রিক অবস্থানের ওপর ভিত্তি করে এই তালিকাটি তৈরি করা হয়েছে।

বিপিএলের পারফরম্যান্স প্রতিটি ক্যাটাগরিতেই অত্যন্ত হতাশাজনক ছিল। ম্যাগাজিনটির দেওয়া তথ্যমতে, প্রধান তিনটি ক্যাটাগরিতেই বিপিএল দশম স্থানে রয়েছে। কেবল গ্রহণযোগ্যতা বা স্থায়িত্বের দিক থেকে এটি নবম স্থানে জায়গা পেয়েছে, যেখানে আরব আমিরাতের আইএল টি-২০ লিগ রয়েছে দশম অবস্থানে। বিপিএলের চেয়ে এগিয়ে রয়েছে লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) এবং এমনকি যুক্তরাষ্ট্রের নতুন শুরু হওয়া মেজর লিগ ক্রিকেটও।

র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটি প্রত্যাশিতভাবেই ভারতের আইপিএলের দখলে রয়েছে। ক্রিকেটের মান ও গ্রহণযোগ্যতায় আইপিএল এক নম্বরে থাকলেও বিনোদনমূল্যের দিক থেকে দক্ষিণ আফ্রিকার এসএ টি-টোয়েন্টি প্রথম স্থান অধিকার করেছে। ‘দ্য ক্রিকেটার’ তাদের প্রতিবেদনে বিপিএল ও এলপিএল সম্পর্কে বিশেষ মন্তব্য করেছে। ম্যাগাজিনটি জানিয়েছে, আর্থিক অনিয়ম এবং দুর্নীতির বিভিন্ন অভিযোগ এই দুটি টুর্নামেন্টের সঙ্গে আষ্টেপৃষ্ঠে লেগে থাকার কারণে এদের রেটিং সবচেয়ে কম হয়েছে।

বিপিএলের এই অবনতির কারণ হিসেবে কাঠামোগত দুর্বলতা এবং ব্যবস্থাপনাগত ত্রুটিগুলোও বড় প্রভাব ফেলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বিপিএলের এই নেতিবাচক চিত্র বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের মানকে বিশ্ব দরবারে নতুন করে প্রশ্নের মুখে ফেলেছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বিশ্বের ‘সবচেয়ে বাজে’ লিগের তকমা পেল বিপিএল

প্রকাশের তারিখ : ২৮ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ