ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বিএনপি ভুয়া ফ্যামিলি কার্ড নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে: আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬

বিএনপি ভুয়া ফ্যামিলি কার্ড নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে: আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অভিযোগ করেছেন, বিএনপি ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার নামে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। তিনি বলেন, “আমরা তরুণদের কার্ডের নামে ভাতা দেবো না, তাদের আত্মনির্ভরশীল করতে চাই, পরনির্ভরশীল রাখতে চাই না।”

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লা টাউনহল মাঠে এনসিপি আয়োজিত পদযাত্রা ও পথসভায় আসিফ মাহমুদ এসব মন্তব্য করেন। এই কর্মসূচি সুশাসন, রাষ্ট্রীয় সংস্কার ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে দেশের বিভিন্ন স্থানে চালানো হচ্ছে।

তিনি আরও বলেন, ভোটাধিকার হরণ, প্রার্থীদের ওপর হামলা ও নারীদের শ্লীলতাহানিকারী আচরণের ঘটনা বিএনপি করলে জনগণ ক্ষমা করবে না। পাশাপাশি কুমিল্লা বিভাগের উন্নয়নে তারা নির্বাচিত হলে এক মাসের মধ্যে বিভাগ ঘোষণা করা হবে।

আসিফ মাহমুদ ভোটে ‘ধানের শীষ’, ‘দাড়িপাল্লা’, ‘রিক্সা’ প্রতীকের পাশে গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার ওপর জোর দেন। তিনি বলেন, “গণভোটে হ্যাঁ সীল দিলে আওয়ামী লীগের পুনরাগমন রুখা সম্ভব হবে।”

পথসভায় তিনি কুমিল্লা-৬ আসনের জামায়াত প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ ও কুমিল্লা-৮ মনোনীত প্রার্থী শফিকুল আলম হেলালের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন। এছাড়া সভায় বক্তব্য রাখেন এনসিপি ও জোটের অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতা-কর্মীরা।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বিএনপি ভুয়া ফ্যামিলি কার্ড নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে: আসিফ মাহমুদ

প্রকাশের তারিখ : ২৮ জানুয়ারি ২০২৬

featured Image

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অভিযোগ করেছেন, বিএনপি ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার নামে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। তিনি বলেন, “আমরা তরুণদের কার্ডের নামে ভাতা দেবো না, তাদের আত্মনির্ভরশীল করতে চাই, পরনির্ভরশীল রাখতে চাই না।”

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লা টাউনহল মাঠে এনসিপি আয়োজিত পদযাত্রা ও পথসভায় আসিফ মাহমুদ এসব মন্তব্য করেন। এই কর্মসূচি সুশাসন, রাষ্ট্রীয় সংস্কার ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে দেশের বিভিন্ন স্থানে চালানো হচ্ছে।

তিনি আরও বলেন, ভোটাধিকার হরণ, প্রার্থীদের ওপর হামলা ও নারীদের শ্লীলতাহানিকারী আচরণের ঘটনা বিএনপি করলে জনগণ ক্ষমা করবে না। পাশাপাশি কুমিল্লা বিভাগের উন্নয়নে তারা নির্বাচিত হলে এক মাসের মধ্যে বিভাগ ঘোষণা করা হবে।

আসিফ মাহমুদ ভোটে ‘ধানের শীষ’, ‘দাড়িপাল্লা’, ‘রিক্সা’ প্রতীকের পাশে গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার ওপর জোর দেন। তিনি বলেন, “গণভোটে হ্যাঁ সীল দিলে আওয়ামী লীগের পুনরাগমন রুখা সম্ভব হবে।”

পথসভায় তিনি কুমিল্লা-৬ আসনের জামায়াত প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ ও কুমিল্লা-৮ মনোনীত প্রার্থী শফিকুল আলম হেলালের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন। এছাড়া সভায় বক্তব্য রাখেন এনসিপি ও জোটের অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতা-কর্মীরা।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ