স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম আজ বুধবার সিলেট সফরে আসছেন। সফরকালে তারা সিলেটে আয়োজিত একাধিক গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।
জানা গেছে, বুধবার (২৮ জানুয়ারি) সকাল ৮টার দিকে বিমানযোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। এরপর সকাল ১০টায় সিলেট পুলিশ লাইন্সে আয়োজিত বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি।
এদিন দুপুর ১২টায় জেলা পুলিশ লাইন্সে সিলেটের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল ইউনিটের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন আইজিপি। পরে বিকাল ৩টায় সিলেট প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) অনুষ্ঠিতব্য আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আয়োজিত নিরাপত্তাবিষয়ক মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন তিনি। কর্মসূচি শেষে সন্ধ্যায় তিনি বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন।
অন্যদিকে, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বেলা ২টার দিকে বিমানযোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। তিনি বিকাল ৩টায় পিটিআইয়ে অনুষ্ঠিত নির্বাচনী নিরাপত্তাবিষয়ক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
উক্ত সভায় সিলেট মেট্রোপলিটন পুলিশ, সিলেট রেঞ্জ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত থাকবেন। সভা শেষে রাতে স্বরাষ্ট্র উপদেষ্টা ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন