আন্দোলন সংগ্রামে নেতৃত্বদানকারী দল বিএনপির ধানের শীষে ভোট দিন: এম এ মালিক আজ ২৭ জানুয়ারী ২০২৬ (মঙ্গলবার) সন্ধ্যা ৭.০০টায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের ৪নং ওয়ার্ডে গণসংযোগ ও নির্বাচনী উঠান বৈঠকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট-৩ আসনের প্রার্থী মোহাম্মদ আব্দুল মালিক (এম এ মালিক) বলেন, জনগণের সরাসরি ভোটের মাধ্যমেই দেশ পরিচালনার অধিকার ফিরিয়ে আনতে বিএনপি দীর্ঘ ১৫ বছর ধরে আন্দোলন সংগ্রাম নেতৃত্বদানকারী দল বিএনপির ধানের শীষে ভোট দিন।
এম এ মালিক বলেন, অতীতে এমন সময় ছিল যখন জনগণের ভোট ছাড়াই এমপি ও জনপ্রতিনিধি নিয়োগ দেওয়া হতো। কিন্তু বিএনপি বিশ্বাস করে—প্রধানমন্ত্রী, মন্ত্রী ও সংসদ সদস্য নির্বাচিত হবে জনগণের সরাসরি ভোটে। সেই গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের বাইরে থেকেও নেতৃত্ব দিয়েছেন, আন্দোলন করেছেন।
তিনি বলেন, “এই আন্দোলনে বহু নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছেন, অনেকেই জীবন দিয়েছেন। আজ তারেক রহমান দেশে ফিরে আসার প্রস্তুতি নিচ্ছেন। এই সময় দক্ষিণ ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জবাসীর সহযোগিতা আমাদের একান্ত প্রয়োজন।”
এলাকার উন্নয়ন চিত্র তুলে ধরে এম এ মালিক বলেন, মোগলাবাজার ইউনিয়নের বিভিন্ন এলাকায় রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত করুণ। জলালপুর, বালাগঞ্জ, বাংলাবাজারসহ বহু এলাকায় এমন অবস্থা যে মনে হয় শত বছর আগের অবকাঠামো এখনো রয়ে গেছে। অনেক এলাকায় ছয় মাস নৌকায় চলাচল করতে হয়, বর্ষা মৌসুমে কাঁচা রাস্তা সম্পূর্ণ অচল হয়ে পড়ে।
তিনি আরও বলেন, এসব অবহেলিত এলাকার উন্নয়নের লক্ষ্যেই বিএনপি ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছে।
তিনি জানান, পরিবারভিত্তিক ‘ফ্যামিলি কার্ড’-এর মাধ্যমে প্রতি মাসে নারীদের জন্য আর্থিক সহায়তা দেওয়া হবে। শ্রমিকদের মজুরি বৃদ্ধি ও শ্রমিক কার্ড চালু করা হবে। মসজিদের ইমাম-মুয়াজ্জিন, মাদ্রাসা শিক্ষক ও স্কুল শিক্ষকদের জন্য সম্মানী ভাতা প্রদানের কথাও বিএনপির নীতিমালায় অন্তর্ভুক্ত রয়েছে।
স্বাস্থ্যসেবা প্রসঙ্গে এম এ মালিক বলেন, “আগে প্রতিটি উপজেলায় ছোট ছোট হাসপাতাল ও ক্লিনিক ছিল। বিএনপি ক্ষমতায় এলে আবারও সেসব স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় ফিরিয়ে আনা হবে।”
গণসংযোগকালে মোগলাবাজার ইউনিয়ন বিএনপি সভাপতি আফতাব উদ্দিনসহ সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান আহমেদ, মোগলাবাজার ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক ফয়জুর রহমান বিলাল, স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন