ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সেনাবাহিনীর অভিযানে দেশীয় মদ ও সরঞ্জামসহ দুই মাদক ব্যবসায়ী আটক

মোঃ নাজমুল হাসান নাজির
মোঃ নাজমুল হাসান নাজির Staff Reporter
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬

সেনাবাহিনীর অভিযানে দেশীয় মদ ও সরঞ্জামসহ দুই মাদক ব্যবসায়ী আটক

বগুড়ার শেরপুরে সেনাবাহিনীর অভিযানে দেশীয় মদ ও সরঞ্জামসহ দুই মাদক ব্যবসায়ী আটক

 বগুড়ার শেরপুর উপজেলায় মাদক নির্মূল ও অপরাধ দমনে সেনাবাহিনীর চলমান নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে অভিযান চালিয়ে দেশীয় মদ ও বিপুল পরিমাণ মদ তৈরির সরঞ্জামসহ দুইজন সক্রিয় মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) শেরপুর সেনা ক্যাম্পের মেজর শাহরুখের নেতৃত্বে একটি টহল দল উপজেলার রামচন্দ্রপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে ১২ বোতল দেশীয় মদ এবং প্রায় দুই হাজার নতুন খালি মদের বোতল উদ্ধার করা হয়। এ সময় দুইজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন—রাজিব বাস্পর পিতা: সন্চর বাস্পর এবং হৃদয় বাস্পর পিতা: মৃত লাহিড়ী বাস্পর। তারা উভয়েই শেরপুর উপজেলার রামচন্দ্রপুর বাজার এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

সেনাবাহিনী সূত্রে জানানো হয়, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মাদক ও সরঞ্জামসহ তাদের শেরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

সেনাবাহিনীর অভিযানে দেশীয় মদ ও সরঞ্জামসহ দুই মাদক ব্যবসায়ী আটক

প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬

featured Image

বগুড়ার শেরপুরে সেনাবাহিনীর অভিযানে দেশীয় মদ ও সরঞ্জামসহ দুই মাদক ব্যবসায়ী আটক

 বগুড়ার শেরপুর উপজেলায় মাদক নির্মূল ও অপরাধ দমনে সেনাবাহিনীর চলমান নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে অভিযান চালিয়ে দেশীয় মদ ও বিপুল পরিমাণ মদ তৈরির সরঞ্জামসহ দুইজন সক্রিয় মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) শেরপুর সেনা ক্যাম্পের মেজর শাহরুখের নেতৃত্বে একটি টহল দল উপজেলার রামচন্দ্রপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে ১২ বোতল দেশীয় মদ এবং প্রায় দুই হাজার নতুন খালি মদের বোতল উদ্ধার করা হয়। এ সময় দুইজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন—রাজিব বাস্পর পিতা: সন্চর বাস্পর এবং হৃদয় বাস্পর পিতা: মৃত লাহিড়ী বাস্পর। তারা উভয়েই শেরপুর উপজেলার রামচন্দ্রপুর বাজার এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

সেনাবাহিনী সূত্রে জানানো হয়, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মাদক ও সরঞ্জামসহ তাদের শেরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ