নওগাঁ জেলার নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে বদলগাছি থানা এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ চেকপোস্টে অভিযান চালিয়ে ৮০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৭ জানুয়ারি ২০২৬) রাত আনুমানিক ৭টা ৪৫ মিনিটে বদলগাছি থানাধীন বদলগাছি ইউনিয়নের চার রাস্তা মোড়ে বদলগাছি থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ চেকপোস্ট চলাকালে সন্দেহভাজন একটি রানার ব্র্যান্ডের নাম্বারবিহীন কালো-নীল রঙের মোটরসাইকেল তল্লাশি করা হয়। তল্লাশিতে মোটরসাইকেল আরোহী মোস্তাকিম হোসেন (২৫) ও জাহাঙ্গীর হোসেন (২৬)-এর কাছ থেকে ৮০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
এ প্রসঙ্গে নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে। একই সঙ্গে অবৈধ মাদক ও অস্ত্র উদ্ধারে পুলিশ এবং যৌথ বাহিনীর তৎপরতা আরও বাড়ানো হয়েছে।
তিনি আরও জানান, মাদকবিরোধী অভিযানে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন