ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সারা দেশের ন্যায় মান্দায় দাঁড়িপাল্লার জোয়ার, কেউ রুখতে পারবে না, ইনশাআল্লাহ - খ. ম আব্দুর রাকিব

এম এ মতিন
এম এ মতিন Manda Upazila Correspondent
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬

সারা দেশের ন্যায় মান্দায় দাঁড়িপাল্লার জোয়ার, কেউ রুখতে পারবে না, ইনশাআল্লাহ - খ. ম আব্দুর রাকিব

নওগাঁর মান্দায় ৪নং মান্দা ইউনিয়নের পীরপালী বাজারে ১১ দলীয় জোটের উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে আয়োজিত এই জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।
জনসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৪নং মান্দা ইউনিয়ন আমির মাওলানা ইসমাইল হোসেন এবং অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন সেক্রেটারি মাওলানা আব্দুল আলীম।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, নওগাঁ জেলা আমির এবং নওগাঁ–৪ (মান্দা) আসনে ১১ দলীয় জোটের মনোনীত এমপি প্রার্থী খন্দকার আব্দুর রাকিব। তিনি বলেন,
“আগামী নির্বাচন হবে গোলামী থেকে মুক্তির নির্বাচন। ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা। অবহেলিত মান্দার উন্নয়নের প্রতীক দাঁড়িপাল্লা। সারা দেশের ন্যায় মান্দায় দাঁড়িপাল্লার যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, কেউ তা রুখতে পারবে না—ইনশাআল্লাহ।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের মান্দা উপজেলা আমির মুফতি মাওলানা মাহমুদুল হাসান।
অন্যান্য বক্তাদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার মোয়াজ্জেম হোসেন, সহকারী সেক্রেটারি ইলিয়াস খান, যুব বিভাগের সভাপতি মো. আব্দুল মালেক, অফিস সম্পাদক হাফেজ আইনাল হক, ৪নং মান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা. তোফাজ্জল হোসেন, ৯নং তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেসুর রহমান কামরুল এবং ইসলামী ছাত্রশিবির কুষ্টিয়া শহর শাখার অফিস সম্পাদক আমানুল্লাহ।
জনসভায় আরও উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের মান্দা উপজেলা সেক্রেটারি মুফতি মাওলানা আল আমিন, এনসিপির জেলা সাংগঠনিক সম্পাদক সেলিম হোসেন, এনসিপি নেতা হাফিজুর রহমানসহ ১১ দলীয় জোটভুক্ত বিভিন্ন দলের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়ে বলেন, জনগণের ভোটাধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সারা দেশের ন্যায় মান্দায় দাঁড়িপাল্লার জোয়ার, কেউ রুখতে পারবে না, ইনশাআল্লাহ - খ. ম আব্দুর রাকিব

প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬

featured Image

নওগাঁর মান্দায় ৪নং মান্দা ইউনিয়নের পীরপালী বাজারে ১১ দলীয় জোটের উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে আয়োজিত এই জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।
জনসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৪নং মান্দা ইউনিয়ন আমির মাওলানা ইসমাইল হোসেন এবং অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন সেক্রেটারি মাওলানা আব্দুল আলীম।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, নওগাঁ জেলা আমির এবং নওগাঁ–৪ (মান্দা) আসনে ১১ দলীয় জোটের মনোনীত এমপি প্রার্থী খন্দকার আব্দুর রাকিব। তিনি বলেন,
“আগামী নির্বাচন হবে গোলামী থেকে মুক্তির নির্বাচন। ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা। অবহেলিত মান্দার উন্নয়নের প্রতীক দাঁড়িপাল্লা। সারা দেশের ন্যায় মান্দায় দাঁড়িপাল্লার যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, কেউ তা রুখতে পারবে না—ইনশাআল্লাহ।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের মান্দা উপজেলা আমির মুফতি মাওলানা মাহমুদুল হাসান।
অন্যান্য বক্তাদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার মোয়াজ্জেম হোসেন, সহকারী সেক্রেটারি ইলিয়াস খান, যুব বিভাগের সভাপতি মো. আব্দুল মালেক, অফিস সম্পাদক হাফেজ আইনাল হক, ৪নং মান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা. তোফাজ্জল হোসেন, ৯নং তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেসুর রহমান কামরুল এবং ইসলামী ছাত্রশিবির কুষ্টিয়া শহর শাখার অফিস সম্পাদক আমানুল্লাহ।
জনসভায় আরও উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের মান্দা উপজেলা সেক্রেটারি মুফতি মাওলানা আল আমিন, এনসিপির জেলা সাংগঠনিক সম্পাদক সেলিম হোসেন, এনসিপি নেতা হাফিজুর রহমানসহ ১১ দলীয় জোটভুক্ত বিভিন্ন দলের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়ে বলেন, জনগণের ভোটাধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ