ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

তারেক রহমান দেশে ফেরার পর গণজোয়ার সৃষ্টি হয়েছে: খন্দকার মুক্তাদির

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬

তারেক রহমান দেশে ফেরার পর গণজোয়ার সৃষ্টি হয়েছে: খন্দকার মুক্তাদির

সিলেট-১ আসনে (মহানগর ও সদর) বিএনপির প্রার্থী ও দলটির চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর থেকে সারাদেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে। তিনি বলেন, তারেক রহমান যেদিকেই যাচ্ছেন, সেদিকেই মানুষের ঢল নামছে এবং সাধারণ মানুষ তার নেতৃত্বে ধানের শীষে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে।

মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত সিলেট নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগকালে এসব কথা বলেন খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি দাবি করেন, সিলেটের মানুষ স্বতঃস্ফূর্তভাবে ধানের শীষকে বিজয়ী করতে মাঠে নেমেছে এবং প্রচারণায় অংশ নিচ্ছে।

নগরীর পাঠানটুলা এলাকা থেকে খন্দকার আব্দুল মুক্তাদিরের নেতৃত্বে গণসংযোগ কর্মসূচির সূচনা হয়। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ মানুষের অংশগ্রহণে এ কর্মসূচি দ্রুতই একটি বিশাল গণমিছিলে রূপ নেয়। পাঠানটুলা থেকে শুরু হওয়া মিছিলটি মসজিদ গলি, মোহনা আবাসিক এলাকা, লন্ডনী রোড, সুবিদবাজার, হাজীপাড়া, বনকলাপাড়া, পীরমহল্লা ও খাসদবীসহ বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। কয়েক কিলোমিটারজুড়ে হাজার হাজার মানুষের অংশগ্রহণে এই মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিল চলাকালে বিভিন্ন এলাকার বাসা-বাড়ি থেকে নানা বয়সী নারীরা খন্দকার আব্দুল মুক্তাদিরকে ফুল ছিটিয়ে স্বাগত জানান। এ সময় তিনি তাদের সঙ্গে কথা বলেন। স্থানীয় নারীরা জানান, দীর্ঘ প্রায় দেড় যুগ তারা ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলেন। এবার তারা ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

গণসংযোগ ও মিছিলে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সহ-সভাপতি মাহবুব কাদির শাহী, যুগ্ম সাধারণ সম্পাদক নজীবুর রহমান নজিব, সাবেক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, কোতোয়ালি থানা বিএনপির আহ্বায়ক আব্দুল কাদির সমছু, মহানগর বিএনপি নেতা নেহার রঞ্জন, সাবেক কাউন্সিলর দিনার খান হাসু, আব্দুর রকিব তুহিন, জেলা যুবদলের সভাপতি মুমিনুল ইসলাম মুমিন, মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান এবং মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

এদিকে খন্দকার আব্দুল মুক্তাদিরের ধানের শীষ প্রতীকের প্রতি সমর্থন জানিয়েছে লাক্কাতুরা বাগানের চা শ্রমিকরা। সোমবার রাতে লাক্কাতুরায় অনুষ্ঠিত এক জনসভায় শত শত চা শ্রমিক একযোগে ধানের শীষকে পূর্ণ সমর্থন জানান। তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের পক্ষের দল বিএনপির প্রতীক ধানের শীষকে বিজয়ী করতে চা শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়েছেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

তারেক রহমান দেশে ফেরার পর গণজোয়ার সৃষ্টি হয়েছে: খন্দকার মুক্তাদির

প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ