আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা কার্যক্রমে অংশ নিতে ময়মনসিংহে পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ১১টায় ঢাকার গুলশান থেকে সড়কপথে রওনা হয়ে দুপুরে তিনি ময়মনসিংহ শহরে পৌঁছান।
ময়মনসিংহ জেলা সার্কিট হাউসে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর জেলা সার্কিট হাউস মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তারেক রহমান।
জনসভা উপলক্ষে শহর এবং ময়মনসিংহের বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে ছোট ছোট মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে আসা শুরু করেছেন। তারেক রহমানের আগমন উপলক্ষে ময়মনসিংহ শহরের বিভিন্ন মোড়ে টানানো হয়েছে তার এবং দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বড় আকারের ছবি।
ময়মনসিংহ জেলার ১১টি সংসদীয় আসনের মধ্যে আটটিতেই বিদ্রোহী প্রার্থী থাকায় স্থানীয় নির্বাচনী রাজনীতিতে ভিন্ন মাত্রা যুক্ত হয়েছে। দলীয় সূত্র আশাবাদ ব্যক্ত করে জানিয়েছে, এসব বিদ্রোহী আসনের মধ্যে অন্তত পাঁচটিতে তাদের জয়লাভের সম্ভাবনা রয়েছে। বিদ্রোহী প্রার্থীরা প্রভাবশালী হওয়ায় তাদের সমর্থকদের একটি বড় অংশ এই জনসভায় অংশ নেননি বলে জানা গেছে।
সমাবেশে আগত নেত্রকোনার বিরিশিরি সুসং দুর্গাপুর ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মো. আব্দুস সালাম বলেন, নেত্রকোনা-১ আসনে বিএনপির প্রার্থী জয়লাভ করবেন বলে তিনি আশা করেন।
ময়মনসিংহের জনসভা শেষে তারেক রহমান গাজীপুরের রাজবাড়ী মাঠ এবং উত্তরার আজমপুর ঈদগাঁও মাঠে পৃথক নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন। এসব কর্মসূচি সম্পন্ন করে তিনি ঢাকার গুলশানে নিজ বাসভবনে ফিরে যাবেন।
উল্লেখ্য, গত ২২ জানুয়ারি সিলেট থেকে নির্বাচনী সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ওই সফরে তিনি মৌলভীবাজার, হবিগঞ্জ, নরসিংদী এবং রূপগঞ্জসহ সাতটি পথসভায় বক্তব্য দেন। পরবর্তীতে গত ২৫ জানুয়ারি চট্টগ্রাম বিভাগে নির্বাচনী সফরে ফেনী, কুমিল্লা এবং দাউদকান্দিসহ ছয়টি পথসভায় অংশ নেন।
বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ময়মনসিংহ সফর শেষে তারেক রহমান রাজশাহী, নওগাঁ, বগুড়া এবং বরিশাল বিভাগে পর্যায়ক্রমে নির্বাচনী সমাবেশে অংশ নিবেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন