ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

তারেক রহমানের জনসভা ঘিরে ময়মনসিংহে নেতাকর্মীদের ঢল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬

তারেক রহমানের জনসভা ঘিরে ময়মনসিংহে নেতাকর্মীদের ঢল

ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিএনপির নির্বাচনী জনসভায় বক্তৃতা দিতে আসছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্ধারিত সময়ের অনেক আগে থেকেই সভাস্থলে ভিড় জমাচ্ছেন দলের নেতাকর্মী ও সমর্থকেরা।

সকাল ৯টার দিকে সভাস্থলে গিয়ে দেখা যায়, বিশাল আয়োজনে প্রায় ৬৪ ফুট দৈর্ঘ্য এবং ৪৪ ফুট প্রস্থের একটি মঞ্চ তৈরি করা হয়েছে। মঞ্চের কেন্দ্রে বসানো হয়েছে বড় এলইডি স্ক্রিন এবং উভয় পার্শ্বে টানানো হয়েছে ব্যানার। বাঁ পাশের ব্যানারে লেখা 'আই হ্যাভ আ প্ল্যান' এবং ডান পাশে 'সবার আগে বাংলাদেশ'।

বিএনপি সূত্র জানিয়েছে, আজ বিকেল আড়াইটার দিকে তারেক রহমান এই মঞ্চে এসে জনসভায় ভাষণ প্রদান করবেন।

জনসভাস্থলে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সভামঞ্চ এবং পার্শ্ববর্তী এলাকা পর্যবেক্ষণের জন্য সিএসএফসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তত্ত্বাবধানে কমপক্ষে ২০টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরার মাধ্যমে নিরাপত্তা পরিস্থিতি অবিরাম পর্যবেক্ষণ করা হচ্ছে।

জনসভায় অংশ নিতে গত রাত থেকেই ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে নেতাকর্মী এবং সমর্থকেরা দলবেঁধে সভাস্থলে আসা শুরু করেন। শহরের প্রবেশপথ, বাসস্ট্যান্ড এবং রেলস্টেশনে বিএনপি কর্মীদের সরব উপস্থিতি চোখে পড়ার মতো।

দলীয় সূত্র জানায়, ২০০৪ সালে ময়মনসিংহে একটি প্রতিনিধিসভায় অংশগ্রহণ করেছিলেন তারেক রহমান। দীর্ঘ বিরতির পর এবারের নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে আবার ময়মনসিংহে আসছেন তিনি। এই কর্মসূচিকে ঘিরে বিএনপি ব্যাপক প্রস্তুতি নিয়েছে। পুরো শহরজুড়ে পোস্টার, ব্যানার ও ফেস্টুনের মাধ্যমে তারেক রহমানকে স্বাগত জানানো হয়েছে।

জামালপুর থেকে আগত বিএনপি কর্মী শাহাব উদ্দিন (৭২) জানান, তারা ৪০-৫০ জন মিলে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে করে সকালে সভাস্থলে পৌঁছেছেন। তিনি বলেন, ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারেক রহমানকে একবার দেখার জন্য অনেক আগেই চলে এসেছেন তারা। এখন শুধু তার আগমনের অপেক্ষায় রয়েছেন।

ঈশ্বরগঞ্জ থেকে আসা মান্নান (৪৫) সকালেই সভাস্থলে হাজির হন। তিনি বলেন, সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত না থাকলেও তারেক রহমানের বক্তব্য শোনা এবং তাকে দেখার আগ্রহ থেকে নিজ উদ্যোগেই এখানে এসেছেন তিনি।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

তারেক রহমানের জনসভা ঘিরে ময়মনসিংহে নেতাকর্মীদের ঢল

প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ