ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

দক্ষিণ কোরিয়ার পণ্যে শুল্ক ২৫ শতাংশে বৃদ্ধি: ট্রাম্পের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬

দক্ষিণ কোরিয়ার পণ্যে শুল্ক ২৫ শতাংশে বৃদ্ধি: ট্রাম্পের ঘোষণা

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়ে ট্রাম্প জানান, দক্ষিণ কোরিয়ার আইনসভা যুক্তরাষ্ট্রের সঙ্গে করা “ঐতিহাসিক বাণিজ্যচুক্তি” কার্যকর না করায়, পাল্টা ব্যবস্থার অংশ হিসেবে দেশটির গাড়ি, কাঠ, ওষুধসহ বিভিন্ন পণ্যের ওপর শুল্কহার ১৫ শতাংশ থেকে ২৫ শতাংশ করা হচ্ছে।

তবে এই শুল্কবৃদ্ধি কার্যকর হয়েছে কি না তা এখনও নিশ্চিত নয়। বিষয়টি নিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করলেও তাৎক্ষণিক প্রতিক্রিয়া মেলেনি।

দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিকারক বড় দেশ। মার্কিন বাণিজ্য দপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশটি যুক্তরাষ্ট্রে প্রায় ১৩২ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে। এদের মধ্যে গাড়ি, গাড়ির যন্ত্রাংশ, সেমিকন্ডাক্টর ও বিভিন্ন ইলেকট্রনিক পণ্য উল্লেখযোগ্য। নতুন শুল্ক কার্যকর হলে এসব পণ্যের দাম মার্কিন বাজারে আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গত বছরের জুলাইয়ে ট্রাম্প দক্ষিণ কোরিয়ার সঙ্গে একটি বাণিজ্যচুক্তি ঘোষণা দেন। ওই চুক্তিতে কিছু পণ্যের জন্য অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধার কথা বলা হয়েছিল। এ কারণে তখন ১০ থেকে ২৫ শতাংশ শুল্ক বৃদ্ধি আপাতত স্থগিত রাখা হয়েছিল।

তবে একযোগে বিদেশি পণ্যের ওপর শুল্ক বৃদ্ধির ক্ষমতা বর্তমানে আইনি চ্যালেঞ্জের মুখে রয়েছে। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে একটি গুরুত্বপূর্ণ মামলায় নির্ধারণ হবে, কোনো দেশের সব পণ্যের ওপর ব্যাপক শুল্ক আরোপের ক্ষমতা ট্রাম্পের ছিল কি না। যদি আদালতের রায় তার বিপক্ষে যায়, ভবিষ্যতে ট্রাম্প কোনো দেশের পণ্যের শুল্ক একতরফাভাবে বাড়াতে পারবেন না।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

দক্ষিণ কোরিয়ার পণ্যে শুল্ক ২৫ শতাংশে বৃদ্ধি: ট্রাম্পের ঘোষণা

প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬

featured Image

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়ে ট্রাম্প জানান, দক্ষিণ কোরিয়ার আইনসভা যুক্তরাষ্ট্রের সঙ্গে করা “ঐতিহাসিক বাণিজ্যচুক্তি” কার্যকর না করায়, পাল্টা ব্যবস্থার অংশ হিসেবে দেশটির গাড়ি, কাঠ, ওষুধসহ বিভিন্ন পণ্যের ওপর শুল্কহার ১৫ শতাংশ থেকে ২৫ শতাংশ করা হচ্ছে।

তবে এই শুল্কবৃদ্ধি কার্যকর হয়েছে কি না তা এখনও নিশ্চিত নয়। বিষয়টি নিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করলেও তাৎক্ষণিক প্রতিক্রিয়া মেলেনি।

দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিকারক বড় দেশ। মার্কিন বাণিজ্য দপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশটি যুক্তরাষ্ট্রে প্রায় ১৩২ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে। এদের মধ্যে গাড়ি, গাড়ির যন্ত্রাংশ, সেমিকন্ডাক্টর ও বিভিন্ন ইলেকট্রনিক পণ্য উল্লেখযোগ্য। নতুন শুল্ক কার্যকর হলে এসব পণ্যের দাম মার্কিন বাজারে আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গত বছরের জুলাইয়ে ট্রাম্প দক্ষিণ কোরিয়ার সঙ্গে একটি বাণিজ্যচুক্তি ঘোষণা দেন। ওই চুক্তিতে কিছু পণ্যের জন্য অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধার কথা বলা হয়েছিল। এ কারণে তখন ১০ থেকে ২৫ শতাংশ শুল্ক বৃদ্ধি আপাতত স্থগিত রাখা হয়েছিল।

তবে একযোগে বিদেশি পণ্যের ওপর শুল্ক বৃদ্ধির ক্ষমতা বর্তমানে আইনি চ্যালেঞ্জের মুখে রয়েছে। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে একটি গুরুত্বপূর্ণ মামলায় নির্ধারণ হবে, কোনো দেশের সব পণ্যের ওপর ব্যাপক শুল্ক আরোপের ক্ষমতা ট্রাম্পের ছিল কি না। যদি আদালতের রায় তার বিপক্ষে যায়, ভবিষ্যতে ট্রাম্প কোনো দেশের পণ্যের শুল্ক একতরফাভাবে বাড়াতে পারবেন না।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ