বিবৃতিতে বলা হয়েছে, মেক্সিকো ও দক্ষিণ আমেরিকার দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রে ‘বন্যার মতো’ মাদকের চালান প্রবেশের অভিযোগ তুলে, গত সেপ্টেম্বরে ট্রাম্প ক্যারিবিয়ান সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগরে অভিযান চালানোর নির্দেশ দেন। এর পর থেকে মার্কিন নৌবাহিনী ও কোস্টগার্ড ৩৬টি অভিযান পরিচালনা করে।
দক্ষিণাঞ্চলীয় কমান্ড জানিয়েছে, নিহত ১২৬ জনের মধ্যে ১১৬ জনের মরদেহ উদ্ধার করা গেছে। বাকি ১০ জন সাগরে ভেসে গেছে, তবে তারা মার্কিন হামলায় নিহত হওয়ায় নিখোঁজ বলে নিশ্চিত করা হয়েছে। নিহতদের মধ্যে অন্তত ৮ জন নৌযান বা ছোট জাহাজ থেকে সাগরে ঝাঁপ দিয়েছিল এবং নিহত হয়েছেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ট্রাম্প সেপ্টেম্বর থেকে প্রতিবেশী মেক্সিকো, ভেনেজুয়েলা, কলম্বিয়া, ব্রাজিলসহ দক্ষিণ আমেরিকার কয়েকটি দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মাদক পাচারের অভিযোগ আনেন। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রে মাদকের বড় অংশ ক্যারিবিয়ান ও পূর্ব প্রশান্ত মহাসাগরপথে আসে এবং এসব পাচারের সঙ্গে যুক্ত অপরাধী গ্যাংকে কিছু দক্ষিণ আমেরিকার শাসকগোষ্ঠী পৃষ্ঠপোষকতা করছে।
এ অভিযানের ধারাবাহিকতায় গত ৩ জানুয়ারি ভেনেজুয়েলায় নজিরবিহীন সামরিক অভিযান চালানো হয়। এতে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে কারাকাসের সরকারি বাসভবন থেকে অপহরণ করা হয়। মাদুরো দম্পতির বিরুদ্ধেও যুক্তরাষ্ট্রে মাদক পাচারের অভিযোগ আনা হয়েছে এবং তাদের বিচার চলমান।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন