জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে পঞ্চম দিনে সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) সকালে মিরপুর-৬ এলাকায় গণসংযোগ করেন আমিনুল হক। এ সময় তিনি মিরপুর ৬ নম্বর সেকশনের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং লিফলেট বিতরণের মাধ্যমে নির্বাচনী প্রচারণা চালান।
গণসংযোগ শেষে সংবাদকর্মীদের সঙ্গে আলাপকালে আমিনুল হক দেশের ক্রীড়াঙ্গনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ক্রিকেট বোর্ডের বর্তমান নেতৃত্ব ও গঠন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে এই প্রথম একটি অত্যন্ত প্রশ্নবিদ্ধ ক্রিকেট বোর্ড গঠিত হয়েছে। একজন সাবেক অনভিজ্ঞ ক্রীড়া উপদেষ্টার স্বেচ্ছাচারিতার কারণে ক্রিকেট বোর্ড আজ কলঙ্কিত হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
আমিনুল হক আরও বলেন, ভুল নীতি ও ব্যক্তিগত স্বার্থের কারণে দেশের ক্রিকেট অপূরণীয় ক্ষতির মুখে পড়েছে। ক্রিকেট কূটনীতির ক্ষেত্রেও বর্তমান বোর্ড ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে অভিযোগ করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, আইসিসি কিংবা ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে সময়োপযোগী ও কার্যকর আলোচনা না করায় বাংলাদেশ দল বিভিন্ন সময় নিরাপত্তা ও কূটনৈতিক জটিলতায় পড়ছে, যার দায় দেশের ক্রিকেটকেই বহন করতে হচ্ছে।
নির্বাচন-পরবর্তী পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় এলে ক্রিকেট বোর্ডের প্রতিটি কর্মকাণ্ড খতিয়ে দেখা হবে। অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
গণসংযোগকালে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় আমিনুল হক ভোটারদের কাছে দোয়া কামনা করেন এবং দেশের ক্রীড়াঙ্গনসহ সার্বিক উন্নয়নের স্বার্থে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন