বিএনপি সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ২টায় ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই জনসভার মাধ্যমে দীর্ঘ সময় পর ময়মনসিংহে তার সরাসরি রাজনৈতিক কর্মসূচি অনুষ্ঠিত হতে যাচ্ছে।
জনসভায় ময়মনসিংহ বিভাগের ২৪টি সংসদীয় আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থীদের এক মঞ্চে পরিচয় করিয়ে দেওয়া হবে। একই সঙ্গে তাদের পক্ষে ভোট চেয়ে বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান। জনসভায় সভাপতিত্ব করবেন ময়মনসিংহ জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক জাকির হোসেন।
দলীয় নেতারা জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তারেক রহমান এই জনসভায় দলের ভবিষ্যৎ কর্মপন্থা ও বিজয়ের লক্ষ্যে দিকনির্দেশনা দেবেন।
এদিকে জনসভাকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সোমবার এক সংবাদ সম্মেলনে বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম জানান, চার জেলা ছাড়াও ময়মনসিংহ মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা এবং বিভিন্ন উপজেলার নেতাকর্মীদের সঙ্গে ধারাবাহিকভাবে সভা করা হয়েছে। সব ইউনিটের নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও তিনি জানান।
শরীফুল আলম বলেন, জনসভার মূল মঞ্চের কাজ ইতোমধ্যে চলমান রয়েছে। বিপুলসংখ্যক মানুষের উপস্থিতির কথা বিবেচনায় নিয়ে সমাবেশস্থলের বিভিন্ন স্থানে এলইডি স্ক্রিন স্থাপন করা হবে, যাতে দূর থেকেও বক্তৃতা দেখা ও শোনা যায়। এছাড়া নারী অংশগ্রহণকারীদের জন্য আলাদা ব্যবস্থাও রাখা হচ্ছে।
দলীয় নেতাদের প্রত্যাশা, এই জনসভা ময়মনসিংহ বিভাগের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে এবং নির্বাচনি প্রচারণায় বিএনপিকে আরও সক্রিয় করবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন