ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নির্বাচনী প্রচারণায় জামায়াত আমিরের চার জেলায় জনসভা আজ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬

নির্বাচনী প্রচারণায় জামায়াত আমিরের চার জেলায় জনসভা আজ

দলীয় সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার সকালে যশোরে জনসভার মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করবেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। সকাল সাড়ে ৯টায় যশোরে প্রথম জনসভা অনুষ্ঠিত হবে, যেখানে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

এরপর দুপুর সাড়ে ১২টায় সাতক্ষীরায়, বেলা সাড়ে ৩টায় খুলনায় এবং সন্ধ্যা সাড়ে ৬টায় বাগেরহাটে পর্যায়ক্রমে জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। চারটি জনসভাতেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াত আমির। এসব কর্মসূচি শেষে তিনি আজ রাতেই ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেবেন।

দলীয় কর্মসূচি অনুযায়ী, পরদিন বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) জামালপুর, শেরপুর ও ময়মনসিংহে আরও তিনটি জনসভায় অংশ নেবেন ডা. শফিকুর রহমান। ওই দিন সকাল ১০টায় জামালপুরে, দুপুর ১২টায় শেরপুরে এবং বিকেল সাড়ে ৪টায় ময়মনসিংহে জনসভা অনুষ্ঠিত হবে।

এর আগে গতকাল সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) জামায়াত আমির কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে জনসভায় অংশ নেন। কর্মসূচি অনুযায়ী, সকাল ১০টায় কুষ্টিয়ায়, দুপুর ১২টায় মেহেরপুরে, বিকেল সাড়ে ৪টায় চুয়াডাঙ্গায় এবং সন্ধ্যা সাড়ে ৬টায় ঝিনাইদহে আয়োজিত জনসভায় তিনি বক্তব্য দেন।

দলীয় নেতারা জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে ধারাবাহিকভাবে এসব জনসভা আয়োজন করা হচ্ছে, যার মাধ্যমে দলীয় অবস্থান ও নির্বাচনী বার্তা সাধারণ মানুষের কাছে তুলে ধরা হচ্ছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নির্বাচনী প্রচারণায় জামায়াত আমিরের চার জেলায় জনসভা আজ

প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬

featured Image

দলীয় সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার সকালে যশোরে জনসভার মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করবেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। সকাল সাড়ে ৯টায় যশোরে প্রথম জনসভা অনুষ্ঠিত হবে, যেখানে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

এরপর দুপুর সাড়ে ১২টায় সাতক্ষীরায়, বেলা সাড়ে ৩টায় খুলনায় এবং সন্ধ্যা সাড়ে ৬টায় বাগেরহাটে পর্যায়ক্রমে জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। চারটি জনসভাতেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াত আমির। এসব কর্মসূচি শেষে তিনি আজ রাতেই ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেবেন।

দলীয় কর্মসূচি অনুযায়ী, পরদিন বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) জামালপুর, শেরপুর ও ময়মনসিংহে আরও তিনটি জনসভায় অংশ নেবেন ডা. শফিকুর রহমান। ওই দিন সকাল ১০টায় জামালপুরে, দুপুর ১২টায় শেরপুরে এবং বিকেল সাড়ে ৪টায় ময়মনসিংহে জনসভা অনুষ্ঠিত হবে।

এর আগে গতকাল সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) জামায়াত আমির কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে জনসভায় অংশ নেন। কর্মসূচি অনুযায়ী, সকাল ১০টায় কুষ্টিয়ায়, দুপুর ১২টায় মেহেরপুরে, বিকেল সাড়ে ৪টায় চুয়াডাঙ্গায় এবং সন্ধ্যা সাড়ে ৬টায় ঝিনাইদহে আয়োজিত জনসভায় তিনি বক্তব্য দেন।

দলীয় নেতারা জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে ধারাবাহিকভাবে এসব জনসভা আয়োজন করা হচ্ছে, যার মাধ্যমে দলীয় অবস্থান ও নির্বাচনী বার্তা সাধারণ মানুষের কাছে তুলে ধরা হচ্ছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ