ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নীলফামারীতে বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন একাধিক নেতাকর্মী

মো:সেলিম হোসেন
মো:সেলিম হোসেন Staff Reporter
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬

নীলফামারীতে বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন একাধিক নেতাকর্মী

নীলফামারী সদরের টুপামারি ইউনিয়নে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।

সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় নীলফামারী-২ (সদর) আসনের জামায়াত মনোনীত প্রার্থী আল ফারুক আব্দুল লতিফের হাতে ফুলের তোড়া দিয়ে তারা দলে যোগ দেন। যোগদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।

শহিদুল ইসলাম নামের এক যোগদানকারী বলেন, 'আমি দীর্ঘ ১৫ বছর ধরে টুপামারি ইউনিয়নের ৮ নাম্বার ওয়ার্ড সভাপতি। কিন্তু দল গনভোটে না ভোটের পক্ষ নেওয়ায় বিএনপি ত্যাগ করে আমরা জামায়াতে যোগ দিলাম'। জামায়াতের আদর্শ ও বর্তমান রাজনৈতিক কর্মসূচির প্রতি আস্থাশীল হয়ে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।

দলত্যাগ করা নেতাকর্মীরা জানান, তারা দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে বর্তমানে জামায়াতের সাংগঠনিক কর্মকাণ্ড তাদের উদ্বুদ্ধ করেছে।

জামায়াত প্রার্থী আল ফারুক আব্দুল লতিফ নবাগতদের স্বাগত জানিয়ে বলেন, 'দেশ ও জাতির ক্রান্তিলগ্নে দেশপ্রেমিক মানুষের ঐক্য প্রয়োজন। তারা জামায়াতের সুশৃঙ্খল রাজনীতিতে যোগ দেওয়ায় টুপামারি এলাকায় সংগঠন আরও গতিশীল হবে'।

এ বিষয়ে নীলফামারী সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নীলফামারীতে বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন একাধিক নেতাকর্মী

প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারি ২০২৬

featured Image

নীলফামারী সদরের টুপামারি ইউনিয়নে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।

সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় নীলফামারী-২ (সদর) আসনের জামায়াত মনোনীত প্রার্থী আল ফারুক আব্দুল লতিফের হাতে ফুলের তোড়া দিয়ে তারা দলে যোগ দেন। যোগদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।

শহিদুল ইসলাম নামের এক যোগদানকারী বলেন, 'আমি দীর্ঘ ১৫ বছর ধরে টুপামারি ইউনিয়নের ৮ নাম্বার ওয়ার্ড সভাপতি। কিন্তু দল গনভোটে না ভোটের পক্ষ নেওয়ায় বিএনপি ত্যাগ করে আমরা জামায়াতে যোগ দিলাম'। জামায়াতের আদর্শ ও বর্তমান রাজনৈতিক কর্মসূচির প্রতি আস্থাশীল হয়ে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।

দলত্যাগ করা নেতাকর্মীরা জানান, তারা দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে বর্তমানে জামায়াতের সাংগঠনিক কর্মকাণ্ড তাদের উদ্বুদ্ধ করেছে।

জামায়াত প্রার্থী আল ফারুক আব্দুল লতিফ নবাগতদের স্বাগত জানিয়ে বলেন, 'দেশ ও জাতির ক্রান্তিলগ্নে দেশপ্রেমিক মানুষের ঐক্য প্রয়োজন। তারা জামায়াতের সুশৃঙ্খল রাজনীতিতে যোগ দেওয়ায় টুপামারি এলাকায় সংগঠন আরও গতিশীল হবে'।

এ বিষয়ে নীলফামারী সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ