নওগাঁর মান্দা উপজেলার ৫নং গনেশপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে এলাকা জনসমুদ্রে পরিণত হয়।
সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে ৫ নং গনেশপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে সতিহাট জনতা ব্যাংকের সামনে আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করেন গনেশপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা দেলোয়ার হোসেন। সভাটি পরিচালনা করেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমীর ও ১১ দলীয় জোটের এমপি প্রার্থী খন্দকার আব্দুর রাকিব।
তিনি বলেন, “সন্ত্রাস, চাঁদাবাজি, ধান্দাবাজি, টেন্ডারবাজি ও জমি দখলের রাজনীতি আর চলবে না। আগামীর মান্দা হবে উন্নয়নের রোল মডেল।” তিনি আরও বলেন, “আমার দলের কেউ দুর্নীতি করে না, কাউকে করতেও দেওয়া হবে না। বিগত সময়ে যারা অবৈধভাবে খাল-বিল ও জমি দখল করেছে, সেগুলো উদ্ধার করে প্রকৃত হকদারদের কাছে ফিরিয়ে দেওয়া হবে।”
তিনি বেকার সমস্যা প্রসঙ্গে বলেন, “বেকার ভাতা নয়, বেকারদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে এক হাতে সার্টিফিকেট, অন্য হাতে চাকরি তুলে দেওয়া হবে।”
বিশেষ অতিথির বক্তব্যে জেলা কর্মপরিষদ সদস্য ও মান্দা উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা মোস্তফা আল আমিন বলেন, “ফ্যামিলি কার্ডের নামে ধোঁকাবাজি মান্দার জনগণ বুঝে গেছে। অতীতে ১০ টাকা কেজি চাল ও ঘরে ঘরে চাকরির নামে যে প্রতারণা করা হয়েছিল, একই কায়দায় এখন মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। জনগণ আর এসব ধোঁকাবাজিকে বিশ্বাস করে না।”
অন্যান্য বক্তাদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির ডা. আমিনুল হক, সেক্রেটারি মাস্টার মোয়াজ্জেম হোসেন, সহকারী সেক্রেটারি ইলিয়াস খান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রকীব, যুব বিভাগ মান্দা উপজেলা শাখার সভাপতি মো. আব্দুল মালেক, ৪নং মান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা. তোফাজ্জল হোসেন এবং ইসলামী ছাত্রশিবির কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় শাখার অফিস সম্পাদক আমানুল্লাহ।
জনসভায় জোট নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের উপজেলা সভাপতি মুফতি মাওলানা মাহমুদুল হাসান, এনসিপির জেলা সাংগঠনিক সম্পাদক সেলিম হোসেন ও এনসিপি নেতা হাফিজুর রহমান।
এছাড়াও সাবেক মান্দা উপজেলা শিবির সভাপতি হাফেজ আমিনুল ইসলাম, ছাত্রশিবির সভাপতি (পূর্ব) রোমান ইসলাম, সভাপতি (পশ্চিম) মাহমুদুল হাসানসহ ১১ দলীয় জোটভুক্ত বিভিন্ন দলের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন