ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ঢাকা-১৮: এনসিপি প্রার্থী আদিবের ওপর হামলার নিন্দা জানালো জামায়াত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬

ঢাকা-১৮: এনসিপি প্রার্থী আদিবের ওপর হামলার নিন্দা জানালো জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামী সোমবার (২৬ জানুয়ারি) ঢাকার মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ঢাকা-১৮ আসনে এনসিপি প্রার্থী আরিফুল ইসলাম আদিব ও তার নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা কঠোরভাবে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বিবৃতিতে জানান, ২৬ জানুয়ারি সকালে খিলক্ষেত থানার ডুমনি নূরপাড়া এলাকায় গণসংযোগের সময় ১১ দলীয় নির্বাচনি ঐক্য সমর্থিত প্রার্থী আরিফুল ইসলাম ও তার নেতাকর্মীরা বিএনপির নেতাকর্মীদের দ্বারা হঠাৎ হামলার শিকার হন। এ ঘটনায় বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

জুবায়ের বলেন, নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ওপর এই ধরনের হামলা গণতন্ত্র এবং রাজনৈতিক শিষ্টাচারের স্পষ্ট লঙ্ঘন। তিনি উল্লেখ করেন, এমন সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অবিলম্বে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা প্রশাসন ও নির্বাচন কমিশনের দায়িত্ব। কোনো ধরনের শৈথিল্য এবং উদাসীনতা দেশবাসী মেনে নেবে না।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ঢাকা-১৮: এনসিপি প্রার্থী আদিবের ওপর হামলার নিন্দা জানালো জামায়াত

প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারি ২০২৬

featured Image

বাংলাদেশ জামায়াতে ইসলামী সোমবার (২৬ জানুয়ারি) ঢাকার মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ঢাকা-১৮ আসনে এনসিপি প্রার্থী আরিফুল ইসলাম আদিব ও তার নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা কঠোরভাবে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বিবৃতিতে জানান, ২৬ জানুয়ারি সকালে খিলক্ষেত থানার ডুমনি নূরপাড়া এলাকায় গণসংযোগের সময় ১১ দলীয় নির্বাচনি ঐক্য সমর্থিত প্রার্থী আরিফুল ইসলাম ও তার নেতাকর্মীরা বিএনপির নেতাকর্মীদের দ্বারা হঠাৎ হামলার শিকার হন। এ ঘটনায় বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

জুবায়ের বলেন, নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ওপর এই ধরনের হামলা গণতন্ত্র এবং রাজনৈতিক শিষ্টাচারের স্পষ্ট লঙ্ঘন। তিনি উল্লেখ করেন, এমন সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অবিলম্বে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা প্রশাসন ও নির্বাচন কমিশনের দায়িত্ব। কোনো ধরনের শৈথিল্য এবং উদাসীনতা দেশবাসী মেনে নেবে না।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ