ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে গণসংযোগে ডা. আব্দুর রহিম সরকার

মিজানুর রহমান
মিজানুর রহমান
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে গণসংযোগে ডা. আব্দুর রহিম সরকার
গনসংযোগের ছবি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের ১১ দলীয় নির্বাচনী জোটের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও গাইবান্ধা জেলা জামায়াতের সাবেক আমীর ডা. আব্দুর রহিম সরকার গণসংযোগ চালিয়েছেন।

রোববার তিনি গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়ন পরিষদ এলাকার বিভিন্ন স্থানে ব্যাপক গণসংযোগ করেন। এ সময় তিনি স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার উন্নয়ন ও জনকল্যাণে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট ও দোয়া কামনা করেন।

গণসংযোগকালে ডা. আব্দুর রহিম সরকার পাটোয়া গাছবাড়ী এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব ও অসুস্থ আলহাজ্ব খন্দকার ছামছুল আলমের বাসভবনে যান। সেখানে তিনি তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং মহান আল্লাহর কাছে দ্রুত সুস্থতা কামনা করেন।

সাক্ষাৎ শেষে তিনি আলহাজ্ব খন্দকার ছামছুল আলমের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে ১১ দলীয় জোটের পক্ষে সমর্থন ও ভোট প্রার্থনা করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে গণসংযোগে ডা. আব্দুর রহিম সরকার

প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারি ২০২৬

featured Image

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের ১১ দলীয় নির্বাচনী জোটের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও গাইবান্ধা জেলা জামায়াতের সাবেক আমীর ডা. আব্দুর রহিম সরকার গণসংযোগ চালিয়েছেন।

রোববার তিনি গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়ন পরিষদ এলাকার বিভিন্ন স্থানে ব্যাপক গণসংযোগ করেন। এ সময় তিনি স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার উন্নয়ন ও জনকল্যাণে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট ও দোয়া কামনা করেন।

গণসংযোগকালে ডা. আব্দুর রহিম সরকার পাটোয়া গাছবাড়ী এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব ও অসুস্থ আলহাজ্ব খন্দকার ছামছুল আলমের বাসভবনে যান। সেখানে তিনি তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং মহান আল্লাহর কাছে দ্রুত সুস্থতা কামনা করেন।

সাক্ষাৎ শেষে তিনি আলহাজ্ব খন্দকার ছামছুল আলমের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে ১১ দলীয় জোটের পক্ষে সমর্থন ও ভোট প্রার্থনা করেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ