ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বিশ্বকাপ নয়, ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ভাবনায় পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬

বিশ্বকাপ নয়, ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ভাবনায় পাকিস্তান

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশ বাদ পড়ার ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। শুরুতে পুরো বিশ্বকাপ বয়কটের গুঞ্জন শোনা গেলেও সর্বশেষ তথ্যে জানা গেছে, টুর্নামেন্ট পুরোপুরি বর্জনের পরিবর্তে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করছে পিসিবি।

পাকিস্তানের গণমাধ্যম জিও সুপার এক প্রতিবেদনে জানিয়েছে, আগামী ১৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার কলম্বোতে ভারতের বিপক্ষে মাঠে নামার কথা পাকিস্তান দলের। তবে বোর্ডের অভ্যন্তরীণ সূত্রের বরাতে বলা হয়েছে, প্রতিবাদের বিভিন্ন পথ পর্যালোচনা করছে পিসিবি এবং সব ধরনের বিকল্পই খোলা রাখা হয়েছে। এর মধ্যে টুর্নামেন্টে অংশগ্রহণ না করার বিষয়টিও আলোচনায় রয়েছে।

সূত্রগুলো আরও জানিয়েছে, ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আর্থিক ও ক্রীড়াগতভাবে ক্ষতির মুখে পড়তে পারে—এ বিষয়টিও বিবেচনায় রাখছে পিসিবি। সে ক্ষেত্রে ম্যাচ না খেলায় দুই পয়েন্ট হারালেও পাকিস্তান তা মেনে নিতে প্রস্তুত থাকতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।

এ বিষয়ে চূড়ান্ত অবস্থান নির্ধারণে সোমবার (২৬ জানুয়ারি) পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির। ওই বৈঠকে ফেডারেল সরকারের সিদ্ধান্ত জানার পরই বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে জানা গেছে।

এর আগে লাহোরে বিশ্বকাপ স্কোয়াডে থাকা পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে একটি বৈঠক করেন পিসিবি চেয়ারম্যান। সেখানে বিশ্বকাপের কৌশলগত দিকের পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ক্রিকেটাররা বাংলাদেশকে সমর্থন জানিয়ে পিসিবির নীতিগত অবস্থানের প্রশংসা করেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সব মিলিয়ে, বাংলাদেশের ইস্যুকে কেন্দ্র করে পাকিস্তানের অবস্থান শুধু ক্রীড়াঙ্গনেই নয়, আন্তর্জাতিক ক্রিকেট রাজনীতিতেও নতুন আলোচনার জন্ম দিচ্ছে। চূড়ান্ত সিদ্ধান্ত এখন নির্ভর করছে সরকারের অনুমোদনের ওপর।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বিশ্বকাপ নয়, ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ভাবনায় পাকিস্তান

প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ