মেক্সিকোর মধ্যাঞ্চলীয় প্রদেশ গুয়ানাজুয়াতোর সালামানকায় একটি ফুটবল স্টেডিয়ামে বন্দুকধারীর হামলায় ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। রোববার এ মর্মান্তিক ঘটনা ঘটে।
সালামানকার মেয়র সিজার প্রিয়েতো এক বিবৃতিতে জানান, রোববার ওই স্টেডিয়ামে একটি ফুটবল ম্যাচ চলছিল। ম্যাচের শেষ পর্যায়ে এক বন্দুকধারী গ্যালারিতে প্রবেশ করে দর্শকদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই ১০ জন নিহত হন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান। আহত ১২ জন বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিবৃতিতে মেয়র সিজার প্রিয়েতো বলেন, সালামানকা শহরে সম্প্রতি ‘অপরাধের ঢেউ’ শুরু হয়েছে। তিনি শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শিনবাউমের সহায়তা কামনা করেন। মেয়র বলেন, “এই অপরাধী গ্যাংগুলো সরকারি কর্তৃপক্ষকে নিজেদের নিয়ন্ত্রণে আনতে চেয়েছে। এটি দুর্ভাগ্যজনক, তবে তারা কখনো সফল হবে না।”
গুয়ানাজুয়াতো প্রদেশের প্রধান আইন কর্মকর্তা বা স্টেট অ্যাটর্নি জেনারেলের দপ্তর জানায়, হামলার ঘটনায় তদন্ত শুরু হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে স্টেডিয়াম ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের প্রতিবেশী দেশ মেক্সিকো বিশ্বের অন্যতম অপরাধপ্রবণ দেশ হিসেবে পরিচিত। দেশটির সবচেয়ে সহিংস প্রদেশগুলোর একটি গুয়ানাজুয়াতো, যেখানে হত্যাকাণ্ডের হার সবচেয়ে বেশি। সান্তা রোসা ডি লিমা এবং জ্যালিস্কো নিউ জেনারেশন কার্টেল এই প্রদেশের দুটি শক্তিশালী সন্ত্রাসী গ্যাং। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত কয়েক মাস ধরে এই দুই গ্যাংয়ের মধ্যে সংঘাত চলছে। তবে সরকারি তথ্য অনুযায়ী, সামগ্রিকভাবে মেক্সিকোতে হত্যার হার কমেছে। ২০২৫ সালে দেশটিতে প্রতি এক লাখ মানুষের মধ্যে ১৭ দশমিক ৫ জন হত্যার শিকার হয়েছেন, যা ২০১৬ সালের পর সর্বনিম্ন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন