রাজধানীর উত্তরায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগামীকাল মঙ্গলবার নির্বাচনী জনসভায় আসবেন। সে উপলক্ষে জনসভা সফল করার লক্ষে আজ এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) বিকেল ৩টায় উত্তরা ৬ নম্বর সেক্টর ঈদগাহ মাঠে প্রস্তুতি সভাটি অনুষ্ঠিত হবে।
উক্ত সভাতে উপস্থিত থাকবেন ঢাকা-১৮ আসনের বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন। পাশাপাশি ঢাকা মহানগর উত্তর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সভায় অংশ নেবেন।
আগামীকাল মঙ্গলবারের জনসভাকে সফল করার লক্ষ্যে মঞ্চ নির্মাণ, নিরাপত্তা ব্যবস্থা, ইনশৃঙ্খলা রক্ষা ও জনসমাগম ব্যবস্থাপনা নিয়ে চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হবে।
এ বিষয়ে ঢাকা-১৮ আসনের বিএনপি প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঢাকা ১৮ আসনের জনগন ঐক্যবদ্ধ। আগামীকাল মঙ্গলবারের জনসভা হবে জনতার মহাসমাবেশ। প্রস্তুতি সভার মাধ্যমে আমরা সর্বাত্মক প্রস্তুতি সম্পন্ন করবো।
স্থানীয় সাধারণ জনগন ও বিএনপি নেতারা জানান, তারেক রহমানের এই নির্বাচনী জনসভাকে লক্ষ করে উত্তরাসহ ঢাকা-১৮ আসন এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন