ধুনট পৌর বিএনপির উদ্যোগে ধুনট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে হিন্দু সম্প্রদায়ের সম্মানিত নাগরিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার ধুনট পৌর ৫ নম্বর ওয়ার্ডের রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণে এ সভা আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন শ্রী পলান চন্দ্র সাহা। অনুষ্ঠানের শুরুতে গীতা পাঠ করেন শ্রী মনোরঞ্জন সাহা।
মতবিনিময় সভায় উপস্থিত হিন্দু সম্প্রদায়ের ভোটাররা আগামী ১২ তারিখে ধানের শীষ প্রতীকে বিএনপি মনোনীত প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজকে ভোট দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
সভায় বক্তব্য রাখেন শ্রী কুশ সাহা, সুশান্ত কুমার সাহা, বরুণ কুমার সাহা, গোবিন্দ ঘোষ, ধুনট পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আল-আমিন এবং ধুনট পৌর বিএনপির নেতা মো. নিয়ামুল আলম তালুকদার। এছাড়া যুবদল ও ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও সভায় উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুনট পৌরসভার সাবেক মেয়র ও ধুনট পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মন্ডল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে হিন্দু-মুসলমান সবাই কাঁধে কাঁধ মিলিয়ে গণতন্ত্র ও স্বাধীনতার জন্য লড়াই করেছে। ধানের শীষ প্রতীক শুধু একটি রাজনৈতিক দলের প্রতীক নয়, এটি মানুষের অধিকার, ন্যায়বিচার ও উন্নয়নের প্রতীক।
তিনি আরও বলেন, আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই বিএনপির লক্ষ্য।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন