আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে পোস্টাল ব্যালট ব্যবস্থাপনা নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ জানুয়ারি ২০২৬) কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার জেলার রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. আ. মান্নান।
সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) নিজাম উদ্দিন আহমদ, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। পাশাপাশি নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য গুরুত্বপূর্ণ অংশীজনও সভায় অংশগ্রহণ করেন।
কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানানো হয়েছে, আগামী ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে পোস্টাল ব্যালট রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রেরণ কার্যক্রম শুরু হবে। একই দিন থেকে পোস্টাল ব্যালট স্ক্যানিং কার্যক্রমও শুরু করা হবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন