আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বগুড়া–৫ (ধুনট–শেরপুর) আসনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে হুকুম আলী বাসস্ট্যান্ড এলাকায় ধুনট সদর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও ধুনট উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব একেএম তৌহিদুল আলম মামুন বলেন, বাংলাদেশকে একটি উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করতে হলে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করতে হবে। তিনি বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও সুশাসন নিশ্চিত করতে আগামী নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
ধুনট সদর ইউনিয়ন বিএনপির সভাপতি কবির হোসেন তালুকদারের সভাপতিত্বে কর্মীসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ধুনট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আবুল মুনছুর আহমেদ পাশা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, বগুড়া জেলা বিএনপির সদস্য আসিফ রব্বানী সানভির এবং জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম মাহবুব প্যারিস।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওসমান গণির সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ধুনট উপজেলা বিএনপির সিনিয়র সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার ভেটু ও সাংগঠনিক সম্পাদক জিএস মঞ্জিল হক।
কর্মীসভায় উপস্থিত ছিলেন ধুনট ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান নূরনবী আকন্দ, ধুনট মহিলা ডিগ্রি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ হায়দার আলী হিন্দলসহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, তাঁতী দল, সমবায় দল এবং বিভিন্ন ইউনিয়ন ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন