ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

অভিনেত্রী ঊর্মিলাসহ ৩ জনের সম্পদের হিসাব চেয়ে তলব

বিনোদন ডেস্ক :
বিনোদন ডেস্ক :
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬

অভিনেত্রী ঊর্মিলাসহ ৩ জনের সম্পদের হিসাব চেয়ে তলব
টিভি অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর।

টিভি অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী করসহ তিনজনের সম্পদ ও দায়-দেনার হিসাব তলব করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (২৫ জানুয়ারি) দুদকের প্রধান কার্যালয় থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম নিশ্চিত করেছেন।

দুদকের সিদ্ধান্ত অনুযায়ী, আলফা আই স্টুডিওর সহ-প্রতিষ্ঠাতা ও এসভিএফ-আলফা আই প্রোডাকশনের মালিক শাহরিয়ার করিম ভূঁইয়া, গ্রে অ্যাডভারটাইজিং বাংলাদেশ লিমিটেডের (বর্তমানে ট্রান্সকম গ্রুপের বিজ্ঞাপনী সংস্থা ডট বার্থ) মালিক সৈয়দ গাউসুল আলম এবং অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী করকে কমিশনের নির্ধারিত ছক অনুযায়ী সম্পদ ও দায়-দেনার বিবরণী দাখিল করতে বলা হবে।

দুদক সূত্র জানায়, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(১) ধারা অনুযায়ী তাদের বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই এ বিষয়ে সংশ্লিষ্টদের কাছে আনুষ্ঠানিক নোটিশ পাঠানো হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

অভিনেত্রী ঊর্মিলাসহ ৩ জনের সম্পদের হিসাব চেয়ে তলব

প্রকাশের তারিখ : ২৫ জানুয়ারি ২০২৬

featured Image

টিভি অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী করসহ তিনজনের সম্পদ ও দায়-দেনার হিসাব তলব করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (২৫ জানুয়ারি) দুদকের প্রধান কার্যালয় থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম নিশ্চিত করেছেন।

দুদকের সিদ্ধান্ত অনুযায়ী, আলফা আই স্টুডিওর সহ-প্রতিষ্ঠাতা ও এসভিএফ-আলফা আই প্রোডাকশনের মালিক শাহরিয়ার করিম ভূঁইয়া, গ্রে অ্যাডভারটাইজিং বাংলাদেশ লিমিটেডের (বর্তমানে ট্রান্সকম গ্রুপের বিজ্ঞাপনী সংস্থা ডট বার্থ) মালিক সৈয়দ গাউসুল আলম এবং অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী করকে কমিশনের নির্ধারিত ছক অনুযায়ী সম্পদ ও দায়-দেনার বিবরণী দাখিল করতে বলা হবে।

দুদক সূত্র জানায়, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(১) ধারা অনুযায়ী তাদের বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই এ বিষয়ে সংশ্লিষ্টদের কাছে আনুষ্ঠানিক নোটিশ পাঠানো হবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ