ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম বলেছেন, ক্ষমতায় যাওয়ার রঙিন স্বপ্ন দেখে একটি মহল ইসলামী আন্দোলনকে ব্যবহার করতে চেয়েছিল। তবে আল্লাহ রাব্বুল আলামিন সে ষড়যন্ত্র থেকে তাঁদের রক্ষা করেছেন।
শনিবার (২৫ জানুয়ারি) ময়মনসিংহের ত্রিশাল উপজেলার জামিয়া নিয়ামতিয়া মাদরাসায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ত্রিশাল উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত তৃণমূল প্রতিনিধি মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুফতী রেজাউল করীম বলেন, “আমরা আগেই জানিয়েছিলাম, ইসলামের পক্ষে একটিমাত্র বাক্সই আমরা দেবো। সেই সম্ভাবনাও তৈরি হয়েছিল। কিন্তু কিছু ব্যক্তি আমাদের নিজেদের স্বার্থে ব্যবহার করতে চেয়েছিল। আল্লাহ আমাদের সে ফাঁদ থেকে রক্ষা করেছেন।”
তিনি বলেন, ইসলামী আন্দোলন কখনোই ব্যক্তি বা গোষ্ঠীগত স্বার্থে রাজনীতি করে না। ইসলামের, দেশের ও মানবতার কল্যাণের চিন্তা করেই সমঝোতার নির্বাচনের বিষয়ে আলোচনা করা হয়েছিল। আল্লাহর ওপরই তাঁদের পূর্ণ ভরসা উল্লেখ করে তিনি কোরআনের উদ্ধৃতি দিয়ে বলেন, “আল্লাহ বলেছেন—তোমাদের কোনো ভয় বা চিন্তা নাই, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিনের চরিত্র অর্জন করতে পারো।”
নির্বাচন প্রসঙ্গে তিনি লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সন্দেহ প্রকাশ করে বলেন, সরকার বিষয়টি নিরপেক্ষভাবে দেখবে বলে তিনি আশা করেন।
ইসলামী আন্দোলন নিয়ে অপপ্রচারকারীদের উদ্দেশে তিনি বলেন, যারা প্রচলিত আইনে দেশ চালানোর কথা বলে এবং ব্যানারে ঐক্যের কথা লিখেও ইসলামী ঐক্যের প্রশ্নে নীরব থাকে, তারা কখনোই ইসলাম বাস্তবায়নে সক্ষম হবে না।
তিনি আরও বলেন, “ইসলামের পক্ষে এখন একটিমাত্র বাক্স রয়েছে। ইসলামের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হলে সবাইকে সেই বাক্সের পক্ষে মাঠে-ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে।” এ সময় তিনি প্রতিটি ঘরে ঘরে ইসলামী আন্দোলনের প্রতীক ‘হাত পাখা’ পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী ও ত্রিশাল উপজেলা শাখার সভাপতি মাওলানা ইব্রাহিম খলিল উল্লাহ।
বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার সভাপতি মাওলানা মামুনুর রশীদ সিদ্দিকী এবং ইত্তেফাকুল উলামা ত্রিশাল শাখার সভাপতি মাওলানা এখলাস উদ্দিন। এতে ত্রিশাল উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত তৃণমূল প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন