ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে পড়েছে বলে অভিযোগ করেছেন ঢাকা-৮ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।
রোববার (২৫ জানুয়ারি) সকালে রাজধানীর মতিঝিলের এজিবি কলোনি বাজার এলাকায় নির্বাচনি প্রচারণাকালে তিনি এই অভিযোগ করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, একটি দলের বড় বড় অনিয়ম প্রশাসনের চোখে পড়ে না। অথচ অন্য প্রার্থীদের ক্ষেত্রে ছোটখাটো বিষয় নিয়েও ব্যবস্থা নেওয়া হচ্ছে। এতে নির্বাচনের পরিবেশ প্রশ্নবিদ্ধ হচ্ছে।
তিনি নির্বাচনে সবার জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করার আহ্বান জানিয়ে বলেন, প্রশাসনের দায়িত্ব নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করা এবং সকল প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করা।
এসময় তিনি বিএনপির সমর্থকদেরও ১০ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান।
পরে তিনি এজিবি কলোনি, মতিঝিল মডেল স্কুল ও এজিবি কলোনি হাসপাতাল এলাকায় গণসংযোগ করেন।
এর আগে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, প্রচারণায় স্থানীয় ভোটারদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পাচ্ছেন তিনি। নির্বাচিত হয়ে সংসদে গেলে শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবি তুলবেন বলেও জানান।
শহীদ ওসমান হাদির স্বপ্ন পূরণে নিরাপদ ঢাকা-৮ গঠন এবং ‘ইনসাফের সমাজ’ প্রতিষ্ঠার প্রতিশ্রুতিও দেন জাতীয় নাগরিক পার্টির এই প্রার্থী।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন