ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

৫৪ বছরের পিছিয়ে পড়া মান্দাকে সাজাতে দাঁড়িপাল্লার বিকল্প নেই –তেঁতুলিয়া জনসমুদ্রে খন্দকার আব্দুর রাকিব

এম এ মতিন
এম এ মতিন Manda Upazila Correspondent
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬

৫৪ বছরের পিছিয়ে পড়া মান্দাকে সাজাতে দাঁড়িপাল্লার বিকল্প নেই –তেঁতুলিয়া জনসমুদ্রে খন্দকার আব্দুর রাকিব

নওগাঁর মান্দা উপজেলার ৯নং তেঁতুলিয়া ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিণত হয়েছে। রবিবার (২৫ জানুয়ারি) বিকেলে তেঁতুলিয়া ইউনিয়নের সাবাইহাট পিঁয়াজ পট্টিতে আয়োজিত এই জনসভায় আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক মানুষের ঢল নামে।

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ১১ দলীয় জোট ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী খন্দকার আব্দুর রাকিব বলেন,
“গত ৫৪ বছরে মান্দা বারবার অবহেলিত হয়েছে। এই পিছিয়ে পড়া মান্দাকে সাজাতে ও উন্নয়নের মূল স্রোতে আনতে দাঁড়ি পাল্লার কোনো বিকল্প নেই। আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই—যেখানে বৈষম্য থাকবে না, চাঁদাবাজি থাকবে না, দখলবাজির কোনো স্থান থাকবে না।”
তিনি আরও বলেন,
“জামায়াতে ইসলামী কখনো চাঁদাবাজি করে না, কাউকে করতেও দেবে না। আমরা দখলবাজ নই, বরং দখলবাজদের বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময়ই কঠোর। বেকার ভাতা দিয়ে নয়—আমরা বেকার যুবকদের হাতে সম্মানজনক কাজ তুলে দিতে চাই।”
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা কর্মপরিষদ সদস্য ও মান্দা উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা মোস্তফা আল আমিন বলেন,
“মান্দার মানুষের ন্যায্য অধিকার আদায়ে জামায়াতে ইসলামী অতীতেও ভূমিকা রেখেছে, ভবিষ্যতেও রাখবে।”
অন্যান্য বক্তাদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আমির ডা. আমিনুল হক, উপজেলা সেক্রেটারি মাস্টার মোয়াজ্জেম হোসেন, সহকারী সেক্রেটারি ইলিয়াস খান,যুব বিভাগ মান্দা উপজেলা শাখা সভাপতি মো আব্দুল মালেক, শিবির নেতা আমানুল্লাহ, রায়হান এবং ৯নং তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোখলেসুর রহমান কামরুল।
জনসভায় আরও উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের উপজেলা সভাপতি মুফতি মাওলানা মাহমুদুল হাসান, এনসিপির জেলা সাংগঠনিক সম্পাদক সেলিম হোসেন, এনসিপি নেতা হাফিজুর রহমান, সাবেক মান্দা উপজেলা শিবিরের সভাপতি হাফেজ আমিনুল ইসলাম,ছাত্রশিবির সভাপতি (পূর্ব) রোমান ইসলাম, সভাপতি (পশ্চিম) মাহমুদুল হাসানসহ ১১ দলীয় জোটভুক্ত বিভিন্ন দলের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।
সভায় সভাপতিত্ব করেন ৯নং তেঁতুলিয়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা ওসমান গনি এবং সঞ্চালনা করেন যুব জামায়াতের ইউনিয়ন সভাপতি সুমন শেখ।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

৫৪ বছরের পিছিয়ে পড়া মান্দাকে সাজাতে দাঁড়িপাল্লার বিকল্প নেই –তেঁতুলিয়া জনসমুদ্রে খন্দকার আব্দুর রাকিব

প্রকাশের তারিখ : ২৫ জানুয়ারি ২০২৬

featured Image

নওগাঁর মান্দা উপজেলার ৯নং তেঁতুলিয়া ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিণত হয়েছে। রবিবার (২৫ জানুয়ারি) বিকেলে তেঁতুলিয়া ইউনিয়নের সাবাইহাট পিঁয়াজ পট্টিতে আয়োজিত এই জনসভায় আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক মানুষের ঢল নামে।

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ১১ দলীয় জোট ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী খন্দকার আব্দুর রাকিব বলেন,
“গত ৫৪ বছরে মান্দা বারবার অবহেলিত হয়েছে। এই পিছিয়ে পড়া মান্দাকে সাজাতে ও উন্নয়নের মূল স্রোতে আনতে দাঁড়ি পাল্লার কোনো বিকল্প নেই। আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই—যেখানে বৈষম্য থাকবে না, চাঁদাবাজি থাকবে না, দখলবাজির কোনো স্থান থাকবে না।”
তিনি আরও বলেন,
“জামায়াতে ইসলামী কখনো চাঁদাবাজি করে না, কাউকে করতেও দেবে না। আমরা দখলবাজ নই, বরং দখলবাজদের বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময়ই কঠোর। বেকার ভাতা দিয়ে নয়—আমরা বেকার যুবকদের হাতে সম্মানজনক কাজ তুলে দিতে চাই।”
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা কর্মপরিষদ সদস্য ও মান্দা উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা মোস্তফা আল আমিন বলেন,
“মান্দার মানুষের ন্যায্য অধিকার আদায়ে জামায়াতে ইসলামী অতীতেও ভূমিকা রেখেছে, ভবিষ্যতেও রাখবে।”
অন্যান্য বক্তাদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আমির ডা. আমিনুল হক, উপজেলা সেক্রেটারি মাস্টার মোয়াজ্জেম হোসেন, সহকারী সেক্রেটারি ইলিয়াস খান,যুব বিভাগ মান্দা উপজেলা শাখা সভাপতি মো আব্দুল মালেক, শিবির নেতা আমানুল্লাহ, রায়হান এবং ৯নং তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোখলেসুর রহমান কামরুল।
জনসভায় আরও উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের উপজেলা সভাপতি মুফতি মাওলানা মাহমুদুল হাসান, এনসিপির জেলা সাংগঠনিক সম্পাদক সেলিম হোসেন, এনসিপি নেতা হাফিজুর রহমান, সাবেক মান্দা উপজেলা শিবিরের সভাপতি হাফেজ আমিনুল ইসলাম,ছাত্রশিবির সভাপতি (পূর্ব) রোমান ইসলাম, সভাপতি (পশ্চিম) মাহমুদুল হাসানসহ ১১ দলীয় জোটভুক্ত বিভিন্ন দলের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।
সভায় সভাপতিত্ব করেন ৯নং তেঁতুলিয়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা ওসমান গনি এবং সঞ্চালনা করেন যুব জামায়াতের ইউনিয়ন সভাপতি সুমন শেখ।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ