ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ত্রিশালে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন বিএনপি মনোনীত প্রার্থী ডাঃ লিটন

মোঃ মোস্তাকিম মিয়া
মোঃ মোস্তাকিম মিয়া
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬

ত্রিশালে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন বিএনপি মনোনীত প্রার্থী ডাঃ লিটন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ–৭ (ত্রিশাল) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী ডা. মাহবুবুর রহমান লিটন ত্রিশাল উপজেলার কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নিয়েছেন।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুর ১টায় ত্রিশাল কনভেনশন হলে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় ডা. লিটন বলেন, ত্রিশালকে একটি শান্তিপূর্ণ ও উন্নয়নবান্ধব উপজেলা হিসেবে গড়ে তুলতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সৎ ও নিষ্ঠার সঙ্গে কাজ করাই তাঁর মূল লক্ষ্য। নির্বাচিত হয়ে সংসদ সদস্য হলে ত্রিশালের সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করবেন বলেও আশ্বাস দেন তিনি।

ডা. লিটন আরও বলেন, মাদক নির্মূল তাঁর অন্যতম প্রধান অঙ্গীকার। পাশাপাশি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, মসজিদ ও মাদ্রাসার অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, সড়ক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

সভায় উপস্থিত সাংবাদিকরা ত্রিশাল উপজেলার বিভিন্ন সমস্যা, জনদুর্ভোগ ও উন্নয়নসংক্রান্ত বিষয় তুলে ধরেন। এ সময় ডা. লিটন সংশ্লিষ্ট বিষয়গুলোতে বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন এবং গণমাধ্যমের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় ত্রিশাল উপজেলার সকল কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ত্রিশালে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন বিএনপি মনোনীত প্রার্থী ডাঃ লিটন

প্রকাশের তারিখ : ২৫ জানুয়ারি ২০২৬

featured Image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ–৭ (ত্রিশাল) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী ডা. মাহবুবুর রহমান লিটন ত্রিশাল উপজেলার কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নিয়েছেন।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুর ১টায় ত্রিশাল কনভেনশন হলে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় ডা. লিটন বলেন, ত্রিশালকে একটি শান্তিপূর্ণ ও উন্নয়নবান্ধব উপজেলা হিসেবে গড়ে তুলতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সৎ ও নিষ্ঠার সঙ্গে কাজ করাই তাঁর মূল লক্ষ্য। নির্বাচিত হয়ে সংসদ সদস্য হলে ত্রিশালের সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করবেন বলেও আশ্বাস দেন তিনি।

ডা. লিটন আরও বলেন, মাদক নির্মূল তাঁর অন্যতম প্রধান অঙ্গীকার। পাশাপাশি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, মসজিদ ও মাদ্রাসার অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, সড়ক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

সভায় উপস্থিত সাংবাদিকরা ত্রিশাল উপজেলার বিভিন্ন সমস্যা, জনদুর্ভোগ ও উন্নয়নসংক্রান্ত বিষয় তুলে ধরেন। এ সময় ডা. লিটন সংশ্লিষ্ট বিষয়গুলোতে বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন এবং গণমাধ্যমের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় ত্রিশাল উপজেলার সকল কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ