ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ধানের শীষে ভোট চেয়ে বগুড়ার গোকুলে মহিলাদলের গণসংযোগ ও প্রচার মিছিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া সদর আসনে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে বগুড়ার সদর উপজেলার গোকুল ইউনিয়নে মহিলাদলের উদ্যোগে গণসংযোগ ও প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৫ জানুয়ারি) সকালে গোকুল ইউনিয়ন মহিলাদলের আয়োজনে ৪নং ওয়ার্ডের ধাওয়াকোলা গ্রামে এ গণসংযোগ ও প্রচার মিছিল বের করা হয়। মিছিলটি গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভোটারদের মাঝে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানায়।

গোকুল ইউনিয়ন মহিলাদলের সভাপতি শিউলী বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত গণসংযোগ ও প্রচার মিছিলে উপস্থিত ছিলেন সদর উপজেলা মহিলাদলের সভাপতি হাজেরা বেগম। এ সময় আরও অংশগ্রহণ করেন গোকুল ইউনিয়ন মহিলাদলের সাধারণ সম্পাদক খুরশিদা বেগম খুশি, সহ-সভাপতি ও ৫নং ওয়ার্ড সভাপতি নুরুন নাহার আকতার, প্রচার সম্পাদক ও ৪নং ওয়ার্ড মহিলাদলের সভাপতি তাহেরা বানু। এছাড়াও উপস্থিত ছিলেন সদস্য মোমেনা বেগম, কল্পনা বেগম, নুর জাহান বেগম, ৬নং ওয়ার্ড সভাপতি রেবেকা খাতুন, ৭নং ওয়ার্ড সভাপতি বিপাশা আকতার, ১নং ওয়ার্ড সভাপতি শিল্পী আকতার, সহ-সভাপতি মোমেনা বেগম, ৩নং ওয়ার্ড সভাপতি রুজি বেগম, সাধারণ সম্পাদক রেশমা বেগম, ৪নং ওয়ার্ড সদস্য মিতা খাতুনসহ মহিলাদলের নেত্রী পারভীন বেগম, রাশেদা বেগম, নুরী বেগম, ফাতেমা বেগম, বেবী বেগম, সাজেদা বেগম, তুলি আকতার ও ফুয়ারা বেগম প্রমুখ। নেতৃবৃন্দ এ সময় বলেন, ধানের শীষ প্রতীকই জনগণের মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। তাই আগামী নির্বাচনে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ধানের শীষে ভোট চেয়ে বগুড়ার গোকুলে মহিলাদলের গণসংযোগ ও প্রচার মিছিল

প্রকাশের তারিখ : ২৫ জানুয়ারি ২০২৬

featured Image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া সদর আসনে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে বগুড়ার সদর উপজেলার গোকুল ইউনিয়নে মহিলাদলের উদ্যোগে গণসংযোগ ও প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৫ জানুয়ারি) সকালে গোকুল ইউনিয়ন মহিলাদলের আয়োজনে ৪নং ওয়ার্ডের ধাওয়াকোলা গ্রামে এ গণসংযোগ ও প্রচার মিছিল বের করা হয়। মিছিলটি গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভোটারদের মাঝে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানায়।

গোকুল ইউনিয়ন মহিলাদলের সভাপতি শিউলী বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত গণসংযোগ ও প্রচার মিছিলে উপস্থিত ছিলেন সদর উপজেলা মহিলাদলের সভাপতি হাজেরা বেগম। এ সময় আরও অংশগ্রহণ করেন গোকুল ইউনিয়ন মহিলাদলের সাধারণ সম্পাদক খুরশিদা বেগম খুশি, সহ-সভাপতি ও ৫নং ওয়ার্ড সভাপতি নুরুন নাহার আকতার, প্রচার সম্পাদক ও ৪নং ওয়ার্ড মহিলাদলের সভাপতি তাহেরা বানু। এছাড়াও উপস্থিত ছিলেন সদস্য মোমেনা বেগম, কল্পনা বেগম, নুর জাহান বেগম, ৬নং ওয়ার্ড সভাপতি রেবেকা খাতুন, ৭নং ওয়ার্ড সভাপতি বিপাশা আকতার, ১নং ওয়ার্ড সভাপতি শিল্পী আকতার, সহ-সভাপতি মোমেনা বেগম, ৩নং ওয়ার্ড সভাপতি রুজি বেগম, সাধারণ সম্পাদক রেশমা বেগম, ৪নং ওয়ার্ড সদস্য মিতা খাতুনসহ মহিলাদলের নেত্রী পারভীন বেগম, রাশেদা বেগম, নুরী বেগম, ফাতেমা বেগম, বেবী বেগম, সাজেদা বেগম, তুলি আকতার ও ফুয়ারা বেগম প্রমুখ। নেতৃবৃন্দ এ সময় বলেন, ধানের শীষ প্রতীকই জনগণের মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। তাই আগামী নির্বাচনে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ